গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:১০ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৪৯ এএম ২০২৬
প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’
ছবি

ছবি সংগৃহীত

অতীতের সম্পর্কের রাগ, ক্ষোভ ও অভিমান পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ১৭ অক্টোবর পালিত হয় ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। ২০২৬ সালে দিবসটি পড়েছে শনিবার। তবে প্রাক্তনকে ক্ষমা করার বিষয়ে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির যেন ঘোর আপত্তি!

দিবসটি উপলক্ষে প্রকাশিত একটি সংবাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন পরীমনি। সেখানে রাগের ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘নো নো নো নো নোওওও…।’

পরীমনির এমন পোস্টে মজা পেয়েছেন তার অনুরাগীরা। তবে ঠিক কোন প্রাক্তনকে ক্ষমা করতে চান না, সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।

পরীমনির প্রেম ও বিয়ের জীবনে প্রাক্তনের সংখ্যা কম নয়। তাদের মধ্যে অন্যতম অভিনেতা শরীফুল ইসলাম রাজ। তার সঙ্গে বেশ কিছুদিন সংসার করেছেন পরীমনি। এই দম্পতির একটি সন্তানও রয়েছে।

রাজের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে ছেলেকে নিয়ে একাই জীবন কাটানোর চেষ্টা করছেন অভিনেত্রী। পাশাপাশি একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন তিনি। দুই সন্তানকে আগলে রেখেই আনন্দে দিন কাটছে পরীমনির।

এসি/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ
১৭ অক্টোবর ২০২৬

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বি...

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে