গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিক্ষার্থীদের সমর্থনের পরই উল্টো সুর, প্রশ্নের মুখে সালমান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৩৫ এএম ২০২৬
শিক্ষার্থীদের সমর্থনের পরই উল্টো সুর, প্রশ্নের মুখে সালমান
ছবি

ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের সমর্থনে বিবৃতি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অন্য সুর ধরা পড়ল বলিউড সুপারস্টার সালমান খানের আরেক পোস্টে। সালমান ভক্তদের অনুমান, মোদি সরকারের চাপে পড়েই সুর পাল্টিয়েছেন বলিউডের এই ভাইজান! বুধবার রাতে সমাজমাধ্যমে ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে পোস্ট করেছিলেন সালমান। 

বৃহস্পতিবার দুপুরেই প্রতিবাদী শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন এই তারকা! পোস্টে তিনি লেখেন, “শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই তাদের আর উদ্বিগ্ন হওয়ার বা বাবা-মাকে উদ্বেগে রাখার দরকার নেই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই টুইট করেছেন। আমার বিশ্বাস, প্রশ্নফাঁসের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। 

তাই পড়ুয়াদের বলছি, বাড়ি ফিরে যাও, বাবা-মায়ের কাছে ফিরে যাও।” শুধু এটুকুই নয়। সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিও অনশন তুলে নেওয়ার আবেদন জানান সালমান। লেখেন, “সোনম, যথেষ্ট হয়েছে। 

 

আর অনশন বাড়িয়ো না। ভবিষ্যতে যদি আবার প্রয়োজন পড়ে, সে লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখ। যদিও আমার মনে হয়, আর সেই প্রয়োজন হবে না। কিছু খেয়ে নাও। চাইলে বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব।” 

বৃহস্পতিবার রাতেই যদিও সোনম অনশন ভাঙেন। তবে সালমানের এই পোস্টে কিছুটা অবাক তার অনুরাগীরা! বলি তারকার কাছে প্রায়ই আসে লরেন্স বিশ্নোইয়ের থেকে প্রাণনাশের হুমকি। 

তাঁর পরিবারকেও হুমকি দেওয়া হয়। তাই অনেকেই মনে করেছিলেন, ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে তিনি মুখ খুলবেন না। বুধবার সকলকে অবাক করে দিয়ে আন্দোলনের পক্ষে মুখ খোলেন সালমান। তিনিই প্রথম ‘খান’ যিনি মুখ খুলেছিলেন এই বিষয়ে। তাই অনেকেই প্রশংসা করেছিলেন।


বুধবারের পোস্টে সালমান লিখেছিলেন, “এটি খুবই শান্তিপূর্ণ একটি আন্দোলন। কিন্তু শেষপর্যন্ত তা হিংসাত্মক মোড় নেওয়ায় খুব খারাপ লাগছে। আহত ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের জন্য আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। 

প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। তবে দেশের পড়ুয়ারা যে আরও ভাল শিক্ষাব্যবস্থার দাবিতে একজোট হয়েছেন এবং তাঁদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন, তা দেখে ভাল লাগছে।” এমন পোস্টের পর দিনই সরকারের পক্ষে সাফাই গাওয়ায় অনেকের তাই সন্দেহ, হয়তো সরকারের পক্ষ থেকে চাপের কারণেই নিজের অবস্থান পরিবর্তন করেছেন সালমান। 

ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠে সালমানের ওই পোস্টের নিচে মন্তব্য করেন,“অমিত শাহ কি আপনার পরবর্তী সিনেমা নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন? সবাই জানে, সম্মানিত প্রধানমন্ত্রীর পুরো সরকারই এখন ভয়ভীতি দেখানো আর চাপ সৃষ্টি করে টিকে আছে। 

চিন্তা করবেন না, মোদি ক্ষমতায় না থাকলে ভারতের মানুষই আপনাদের বাকস্বাধীনতা আবার ফিরিয়ে দেবে।” শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো সালমানের ওই পোস্টে এরকম আরো শত শত মন্তব্য দেখা গেছে।

ডিসি/আপ্র/২৫/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মানুষ হাসিয়ে ৫ হাজার ৪০০ কোটি টাকার মালিক তিনি
১০ সেপ্টেম্বর ২০২৬

মানুষ হাসিয়ে ৫ হাজার ৪০০ কোটি টাকার মালিক তিনি

হলিউডে হাসির অভিনেতা হিসেবেই অ্যাডাম স্যান্ডলারের পরিচিতি সবচেয়ে বেশি। কখনো অদ্ভুত স্বভাবের মানুষ, ক...

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
০৯ সেপ্টেম্বর ২০২৬

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

নিজের বর্তমান ছবিকে এআই-এর মাধ্যমে বদলে নিয়ে নেটিজেনরা দেখে নিচ্ছেন, চার দশক আগের সেই স্নিগ্ধ ফ্রেমে...

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
০৯ সেপ্টেম্বর ২০২৬

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দ...

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

লাক্স তারকা অভিনেত্রী নাফিজা জাহান অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিয়ে করে সেখানে সংসার পেত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই