গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

স্বামীর সঙ্গে ভিডিও প্রকাশ করলেন পিয়া বিপাশা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৪২ এএম ২০২৬
স্বামীর সঙ্গে ভিডিও প্রকাশ করলেন পিয়া বিপাশা
ছবি

ছবি সংগৃহীত

কয়েক বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল, সেটিই ছিল তাঁর জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়া–পরিণত হয়েছেন একজন কর্মঠ মার্কিন নাগরিক, একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও।

সদ্য শেষ হওয়া বছরে পিয়া জানান দিয়েছেন, এবার তাঁর জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে–বিয়ে করেছেন তিনি। যদিও বছর শুরুর দিকে তিনি বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি। পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, গত ২৬ জুন তিনি মার্কিন নাগরিক প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে বিয়ের পর ত্থেকেই পিয়া বিপাশা স্বামীর সঙ্গে বেশ আনন্দময় সময় পার করছেন।

সম্প্রতি স্বামীর সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়েছেন। সেখানেই দেখা যায় স্বামীকে নিয়ে নেমে গেলেন সুইমিংপুলে। রাতেরবেলা সুইমিংপুলে নেমে অন্তরঙ্গ হয়ে ধরা দিয়েছেন এক সময়ের দেশের এই আলোচিত মডেল।

পিয়া বিপাশার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে।

বাংলাদেশের মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েও তিনি নতুন করে গড়েছেন নিজের পরিচয়, ভেঙে গেছেন পুরনো বন্ধন, গড়েছেন নতুন সম্পর্ক। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন জীবন– সব মিলিয়ে পিয়া এখন রূপকথার নায়িকা নয়, বাস্তব জীবনের লড়াকু এক নারী।

ওআ/আপ্র/১/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’
১৭ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’

অতীতের সম্পর্কের রাগ, ক্ষোভ ও অভিমান পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ১৭ অক্টোবর...

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ
১৭ অক্টোবর ২০২৬

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বি...

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে