গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের উৎসবে সেরা হল বাংলাদেশি প্রামাণ্যচিত্র ‘রেশমা’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ২০:১২ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের উৎসবে সেরা হল বাংলাদেশি প্রামাণ্যচিত্র ‘রেশমা’
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে ‘কানেক্টহার ফিল্ম ফেস্টিভালে’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘রেশমা: আ স্ট্রাগল ফর আইডেন্টিটি’। 

প্রামাণ্যচিত্রটি ‘উইমেন অ্যান্ড ওয়ার্ক’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। গত ১ ও ২ মে অস্টিনের স্ট্রিট থিয়েটারে দুই দিনব্যাপী হয় এই উৎসব। সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।


পুরস্কার প্রাপ্তির খবরে উছ্বাস প্রকাশ করে নির্মাতা সুরাইয়া তাছনিন সাথী বলেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। ‘কানেক্টহার’ ফেলোশিপের ফিল্ম ক্লাসে প্রথম যখন সিনেমা তৈরির পাঠ নিচ্ছিলাম, তখন ভাবিনি প্রথম সিনেমাতেই এমন অর্জন আসবে। 

এই ফেলোশিপ এবং দীর্ঘ এক বছরের সাধনা আজ সার্থক হলো। আমার মেন্টর নভেরা হাসান নিক্কণ এবং আমার মা কহিনুর বেগমের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হত না।” 

এই অর্জনের মাধ্যমে সাথী ২,৫০০ মার্কিন ডলার প্রাইজ মানি ও একটি স্কলারশিপ লাভ করেছেন। ‘রেশমা: আ স্ট্রাগল ফর আইডেন্টিটি’ প্রামাণ্যচিত্রটি সুরাইয়া ফারহানা রেশমার বাস্তব জীবনের সংগ্রাম ও আত্মপরিচয়ের লড়াই ঘিরে নির্মিত হয়েছে। 

সিনেমাটোগ্রাফিতে ছিলেন মিঠুন বর্মন ও মারুফ ভুঁইয়া। 

প্রডাকশন টিমে কাজ করেছেন আবু বকর সিদ্দিক (শুভ আকন্দ), আপন, আরিফ, সুস্মি সরকার ও অর্ঘ্য রায়। কারিগরি সহায়তায় ছিল ধ্রুপদ কমিউনিকেশন। এটি সাথীর নির্মিত প্রথম চলচ্চিত্র। 

কানেক্টহার এর বিশেষ ফেলোশিপভিত্তিক ফিল্ম ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে তিনি চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক প্রশিক্ষণ নেন। প্রায় এক বছরব্যাপী গবেষণা ও পরিশ্রমের মধ্য দিয়ে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র।

 

ডিসি/আপ্র/০৭/০৫/২০২৬

 


 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই