গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:০০ এএম ২০২৬
কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন পপ সুপারস্টার কেটি পেরির বিরুদ্ধে এবার যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি নাইটক্লাবে প্রায় দুই দশক আগে ঘটে যাওয়া এক ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ভিক্টোরিয়া স্টেট পুলিশ। 

জনপ্রিয় অস্ট্রেলীয় অভিনেত্রী ও ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ খ্যাত তারকা রুবি রোজের করা এক অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে রুবি রোজ দাবি করেন, ২০১০ সালে মেলবোর্নের একটি নাইটক্লাবে কেটি পেরি তাকে যৌন হেনস্তা করেছিলেন। 

যদিও পোস্টগুলো পরে মুছে ফেলা হয়, তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 

মঙ্গলবার রুবি রোজ জানান, তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক রিপোর্ট জমা দিয়েছেন এবং আইনি প্রক্রিয়ার কারণে এই মুহূর্তে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর কোনো কথা বলতে পারছেন না। 

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০১০ সালে মেলবোর্নে ঘটা একটি ‘ঐতিহাসিক যৌন অপরাধের’ ঘটনার তদন্ত করছে। তদন্তের স্বার্থে তারা অভিযুক্তের নাম সরাসরি উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে ইঙ্গিতটি কেটি পেরির দিকেই। পুলিশ মুখপাত্র বলেন, ‘তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না।’


এদিকে কেটি পেরির পক্ষ থেকে এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করা হয়েছে। বিনোদন বিষয়ক সাময়িকী ‘ভ্যারাইটি’কে দেওয়া এক বিবৃতিতে পেরির প্রতিনিধি জানান, রুবি রোজের এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। 

বিবৃতিতে বলা হয়, ‘রুবি রোজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেটি পেরিকে নিয়ে যা ছড়াচ্ছেন তা কেবল মিথ্যাই নয়, বরং বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। এর আগেও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তার এমন জনসমক্ষে অভিযোগ তোলার ইতিহাস রয়েছে, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে।’ 

উল্লেখ্য, ‘রোর’ এবং ‘আই কিসড এ গার্ল’-এর মতো অসংখ্য কালজয়ী গানের এই গায়িকা ইদানীং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার সম্পর্কের কারণে সংবাদ শিরোনামে রয়েছেন। 

তবে নতুন করে ওঠা এই আইনি জটিলতা তার ক্যারিয়ারে কতটুকু প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

 

ডিসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে