গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

পাখির মাধ্যমে আমাদের আলাপ শুরু হয়েছিল: প্রিয়াঙ্কা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:২৪ এএম ২০২৬
পাখির মাধ্যমে আমাদের আলাপ শুরু হয়েছিল: প্রিয়াঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

বলিউড থেকে হলিউড সবখানেই চর্চার কেন্দ্রে থাকেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। তাদের প্রেম থেকে সংসার, ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে অনেকেরই কৌতূহল ছিল, সুদূর মার্কিন মুলুকের এই সংগীতশিল্পীর প্রেমে কীভাবে মজেছিলেন আমাদের বলিউডের প্রিয়াঙ্কা? সেই বহু প্রতীক্ষিত রহস্যের জট খুললেন অভিনেত্রী নিজেই।


সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শো-টির একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, যেখানে নিকের সঙ্গে তার পরিচয়ের মজার স্মৃতি শেয়ার করেছেন তিনি।


ভিডিওতে দেখা যায়, মঞ্চে পা রেখেই কপিল শর্মার শারীরিক পরিবর্তন ও ফিটনেস দেখে অবাক হয়ে যান প্রিয়াঙ্কা। হাসতে হাসতে তিনি প্রশ্ন করেন, ‘তুমি এতোটা ফিট হলে কী করে?’ রসিকতায় পটু কপিলও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা উত্তরে জানান, চারজন নায়িকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কারণেই তার এই গ্ল্যামার ও ফিটনেস।


আড্ডার এক পর্যায়ে কপিল প্রিয়াঙ্কাকে সরাসরি জিজ্ঞেস করেন, নিক জোনাসের সঙ্গে তার প্রথম যোগাযোগ কীভাবে হয়েছিল? অনুরাগীদের দীর্ঘদিনের এই প্রশ্নটি করতে গিয়ে কপিল মজা করে জানতে চান, ‘আপনি কি চিঠির সেই পুরনো যুগে ফিরে পায়রার মাধ্যমে নিককে কোনো বার্তা পাঠিয়েছিলেন?’


জবাবে প্রিয়াঙ্কা হেসে বলেন, ‘পায়রা নয়, তবে টুইটারের পাখির (বর্তমান এক্স) মাধ্যমেই আমাদের আলাপ শুরু হয়েছিল।’ সোশ্যাল মিডিয়া টুইটারেই যে তাদের সম্পর্কের সূত্রপাত, তা পরিষ্কার করে দিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার উত্তর শুনে কপিল নিজের ভাগ্যকে দোষারোপ করে মজা করে বলেন, ‘আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না। উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!’


এসি/আপ্র/১৮/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

টেইলরের বিয়ের ‘আবর্জনাও’ ১০০ ডলারে কিনেছেন ভক্তরা
২২ জুলাই ২০২৬

টেইলরের বিয়ের ‘আবর্জনাও’ ১০০ ডলারে কিনেছেন ভক্তরা

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়েকে ঘিরে এবার আলোচনায় এসেছে এক অভিন...

ফাইনাল বাতিলের দাবি পরীমনির
২২ জুলাই ২০২৬

ফাইনাল বাতিলের দাবি পরীমনির

ফুটবল বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। দলের প্...

দিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, সরব বলিউড
২১ জুলাই ২০২৬

দিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, সরব বলিউড

ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস ঠেকানো ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার (২০ জুলাই)...

মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল
২১ জুলাই ২০২৬

মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল

অভিনয়ে ব্যস্ততা তো লেগেই থাকে। বছরজুড়েই নাটক আসে তার। কিন্তু এত ব্যস্ততার ভিড়ে নিজেকে সময় দিতেও ভুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 31 মিনিট আগে