গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

বলিউডে আরিফিন শুভ, টিজারেই চমক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪১ এএম ২০২৬
বলিউডে আরিফিন শুভ, টিজারেই চমক
ছবি

বলিউডে আরিফিন শুভ, টিজারেই চমক

বলিউডের কোনো সিনেমা বা সিরিজে বাংলাদেশি অভিনেতার কাজ- এমন খবর বরাবরই ঢাকার দর্শকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি করে। আর সেই কাজ যদি হয় পুরো গল্পের মূল চরিত্রে, তবে আনন্দ নিঃসন্দেহে বেড়ে যায়। ঠিক এমনই হলো ‘জ্যাজ সিটি’র ক্ষেত্রে। ঢাকার নায়ক আরিফিন শুভ বলিউডের এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।


গতকাল সনি লিভ আনুষ্ঠানিক প্রকাশ করেছে ‘জ্যাজ সিটি’র টিজার। টিজারে আরিফিন শুভকে দেখা গেছে জিমি রায়ের চরিত্রে, যে চরিত্র ঘিরে আবর্তিত পুরো সিরিজের গল্প। বলা যায়, জিমিই এই সিরিজের প্রাণ।


টিজারে শুভকে দেখা যায় একাধিক ভিন্ন লুকে। কোথাও ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ও রহস্যময়, কোথাও আবার ঝকঝকে সাদা স্যুট পরে নাচে মগ্ন। প্রতিটি লুকেই রয়েছে রেট্রো ছোঁয়া-চুলের স্টাইল, পোশাক ও শরীরী ভাষায় স্পষ্টভাবে ফুটে উঠেছে ১৯৭০-এর দশকের আবহ।


জিমি রায়ের চরিত্র নিয়ে আরিফিন শুভ বলেন,‘এটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়-সংগীতও গল্প বলে। অনেক অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে সংগীত, নীরবতা ও মুহূর্তের মাধ্যমে প্রকাশ পায়। পুরো সিরিজজুড়ে জ্যাজ মিউজিকের একটি গভীর আবহ অনুভব করা যাবে।’


নিজের প্রথম বলিউড প্রজেক্টে শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়- বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি, যা এই সিরিজকে আলাদা মাত্রা দিয়েছে।


টিজার থেকে জানা যায়, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপড়েন ও পরিবর্তনের গল্পই উঠে আসবে সিরিজটিতে। নির্মাণশৈলীতে ইতিহাস ও আবহকে যতটা সম্ভব জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে—যাতে দর্শক সত্যিই সেই সময়ে ফিরে যেতে পারে।


সিরিজটির নির্মাতা সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-পরিচালক হিসেবে বলিউডে প্রশংসা কুড়িয়েছেন। ‘জ্যাজ সিটি’তে তিনি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন। আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মিত্র। এছাড়া রয়েছেন বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ।


সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজিতে মুক্তি পাবে ‘জ্যাজ সিটি’। টিজার প্রকাশের পর সিরিজটি নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেছেন অনেক দর্শক।


ওআ/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা
২৮ জুলাই ২০২৬

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে’-আশির দশকের শেষভাগে প্রকাশিত ডিফ্রেন...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে