গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসির সঙ্গে ছবি পোস্ট করে তোপের মুখে শুভশ্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:১৪ এএম ২০২৬
মেসির সঙ্গে ছবি পোস্ট করে তোপের মুখে শুভশ্রী
ছবি

ছবি সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘিরে যখন কলকাতাজুড়ে উন্মাদনা, তখনই মেসির সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মূলত মেসির নামের সঙ্গে ব্যবহৃত একটি শব্দ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়াতেই নেটিজেনদের ট্রলের শিকার হন তিনি।


শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে লিওনেল মেসি কলকাতায় পৌঁছালে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভশ্রী। সেখানে মেসির সঙ্গে একাধিক ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি।


নিজেকে বাংলা সিনেমার প্রতিনিধি হিসেবে উল্লেখ করে ক্যাপশনে লেখেন, “বাংলা ফিল্মকে Goat এর সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম।”

কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। ‘G.O.A.T’ (Greatest Of All Time—সর্বকালের সেরা) লেখার বদলে সরাসরি ‘Goat’ লেখায় খেলাধুলা বিষয়ে অভিনেত্রীর জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। মন্তব্যঘরে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রূপ।


এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, “আগে বলুন মেসি ব্যাট করে নাকি বল করে, নাকি উইকেট কিপার?” অন্য একজন আবার বিষয়টি ব্যাখ্যা করে লেখেন, “G.O.A.T এবং goat এক নয়। একটি সর্বকালের সেরাকে বোঝায়, অন্যটি সাধারণ অর্থে ব্যবহৃত হয়।”


সমালোচনার মুখে পড়ে পরে নিজের পোস্টটি সংশোধন করেন শুভশ্রী। ক্যাপশন থেকে ‘Goat’ সরিয়ে কেবল G.O.A.T শব্দটি রাখেন তিনি।


এদিকে শুভশ্রীকে ঘিরে যখন সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা, ঠিক তখনই তার পাশে দাঁড়ালেন স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী।


রবিবার দুপুরে এক দীর্ঘ ফেসবুক পোস্টে রাজ লেখেন, “গতকালের অনুষ্ঠানে অনেকের মধ্যেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলী আমন্ত্রিত ছিলেন। এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে তাকে।”


রাজ আরও লেখেন, “শুভশ্রী অভিনেত্রী বলে কি তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের একাধিক পরিচয় থাকে—তিনি মা, স্ত্রী, অভিনেত্রী, আবার একই সঙ্গে একজন ভক্তও। কিন্তু পরিচিত মুখ বলেই তার শরীর, পরিবার, সম্পর্ক—সবকিছু টার্গেট করা হচ্ছে।”


রাজ চক্রবর্তীর অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা ও একাংশ মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুভশ্রীকে লক্ষ্য করে বিকল্প ন্যারেটিভ তৈরি করছে। তিনি প্রশ্ন তোলেন, “তিনি যদি বলিউডের কেউ হতেন, তাহলে কি এমন হতো?”


সবশেষে স্ত্রীকে উদ্দেশ করে আবেগঘন বার্তায় রাজ লেখেন, “একজন নারী যার কণ্ঠস্বর স্পষ্ট, তিনিই শক্তিশালী নারী। আমি জানি তুমি কতটা শক্তিশালী। জীবন যেখানেই নিয়ে যাক, আমি সবসময় তোমার পাশে থাকব।”


অন্যদিকে, মেসিকে দেখতে গিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও বহু দর্শক মাঠে ঢুকতে বা মেসিকে দেখতে পারেননি। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন অসংখ্য ফুটবলপ্রেমী।


ওআ/আপ্র/১৪/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে