গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:২২ এএম ২০২৬
কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা
ছবি

ছবি সংগৃহীত

হঠাৎ কনের সাজে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ঐতিহ্যবাহী পোশাক, জমকালো গয়না ও পরিমিত সাজে একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর নতুন এই রূপ ইতোমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।

কিছুদিন আগেই অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সাদিয়া। ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে টানা ১২ দিন ভুগেছিলেন তিনি। সুস্থ হওয়ার পর আবারও চেনা ছন্দে ফিরেছেন এই অভিনেত্রী। কয়েক দিন আগে চুলের রং ও সাজে সামান্য পরিবর্তন এনে নতুন রূপে হাজির হয়েও আলোচনায় এসেছিলেন তিনি।

সাধারণত কনের সাজে খুব একটা দেখা যায় না সাদিয়াকে। তবে এবার রাজকীয় আবহে তার এই ভিন্নধর্মী উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে। আসন্ন শীতের বিয়ের মৌসুমকে সামনে রেখে একটি প্রসাধনী ও গয়নার ব্র্যান্ডের প্রচারণার অংশ হিসেবে এই সাজে ধরা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন সাদিয়া। ছবিতে তার পরনে দেখা যায় জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। এর সঙ্গে মানানসই গয়নার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে গলার চোকার হার ও কপালের টিকলি।

অভিনেত্রীর সাজে মেকআপের ব্যবহার ছিল পরিমিত। বর্তমানে বিয়ের সাজে অনেক কনেই এমন প্রসাধন পছন্দ করেন, যাতে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে। সাদিয়ার সাজেও সেই প্রবণতার প্রতিফলন দেখা গেছে।

ছবিগুলোর সঙ্গে বিয়ের মৌসুমের ফ্যাশন নিয়ে অনুরাগীদের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’

কনের সাজে সাদিয়া আয়মানের এই নতুন রূপ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। আসন্ন বিয়ের মৌসুমের সাজপোশাকের অনুপ্রেরণা হিসেবেও ছবিগুলো দেখছেন অনেকে।

এসি/আপ্র/২৯/১০/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
২৯ অক্টোবর ২০২৬

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস...

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার

দুর্গাপূজার প্রবেশপত্র বিক্রির মাধ্যমে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল...

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
২৮ অক্টোবর ২০২৬

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগাম...

চুপিসারে শুটিংয়ে মেহজাবীন
২৮ অক্টোবর ২০২৬

চুপিসারে শুটিংয়ে মেহজাবীন

টিভি নাটকে এখন আর নেই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমার জন্যই তিনি ছোটপর্দার কাজ থেকে দুরে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে