গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা
ছবি

ছবি সংগৃহীত

মা হওয়ার পর স্বাভাবিকভাবেই চেহারা ও স্বাস্থ্যে পরিবর্তন এসেছে ক্যাটরিনা কাইফের। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তার পরিবর্তিত চেহারা সামনে আসে। তখন থেকেই নেটিজেনদের একাংশ সমালোচনায় মেতে আছে। ক্যাটের চেহারা নিয়ে নানা কটাক্ষ করছে। 

বিষয়টি নিয়ে অনেকে প্রতিবাদ জানিয়েছেন। এবার ক্যাটরিনার পক্ষ থেকেও মিলল মন্তব্য। তবে তিনি সরাসরি সমালোচনার জবাব দেননি। বরং তার চেহারার পরিবর্তন এবং ত্বকের যত্ন নেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন। হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘মা হওয়ার পর আমার ত্বক আরও সংবেদনশীল হয়ে গিয়েছিল। 

তাই সময়টা বেশ কঠিন ছিল। কোন প্রসাধনী আমার ত্বকের জন্য ভালো কাজ করছে, সেটা আমাকে বুঝতে হয়েছে। আমি এমন জিনিস খুঁজছিলাম, যেগুলো ত্বককে আরাম দেয়, প্রশান্ত রাখে এবং আগের আবহ ফিরিয়ে আনে।’


এখন ক্যাটরিনার সৌন্দর্যচিন্তাতেও এসেছে পরিবর্তন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনিও গৎবাঁধা কিছু চিন্তায় আবদ্ধ ছিলেন। অভিনেত্রী বলেন, ‘এখন অনেক পরিবর্তন এসেছে। মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ারের শুরুতে সৌন্দর্য কেমন হওয়া উচিত, তা নিয়ে অনেক ধরনের প্রচলিত ধারণা ছিল। 

এখন আমার কাছে সবচেয়ে ভালো উপস্থিতি মানে হলো সবচেয়ে ভালো অনুভব করা। আর সেটা আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়া থেকে।’ ক্যাটরিনার কথায় স্পষ্ট, তিনি এখন শুধুই বাইরের চেহারা নিয়ে ভাবিত নন। 

বরং মন থেকে তিনি কতটা প্রশান্ত আছেন, সেটাই মুখ্য। প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর গত বছরের নভেম্বরে তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান।

ডিসি/আপ্র/১৯/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে
১৯ সেপ্টেম্বর ২০২৬

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে

দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অন...

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’
১৯ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’

কাঁটাতার, চোরাচালান আর সীমান্তঘেঁষা মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘...

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান
১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান

অনন্য গায়কীতে উপমহাদেশ মাতিয়েছিলেন। গত বছরের আজকের দিনে আচমকাই উড়াল দিলেন অনন্তলোকে। জুবিন গার্গের ম...

জটিল রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান
১৯ সেপ্টেম্বর ২০২৬

জটিল রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হলিউড তারকা ও ইনফ্লুয়েন্সার কিম কার্দাশিয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে