গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০৬:৩৬ এএম ২০২৬
বাংলাদেশ উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে
ছবি

ছবি সংগৃহীত

স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের দিক থেকে দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা আঞ্চলিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের জন্য এক অনন্য মাইলফলক। 

সম্প্রতি প্রকাশিত ‘ইউনেস্কো ওয়ার্ল্ড এডুকেশন স্ট্যাটিস্টিকস ২০২৫’-এর প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে এই অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় সবচেয়ে এগিয়ে রয়েছে।

২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে ইউনেস্কোর প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ২৫ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীর গড় হার ৩.৭০ শতাংশ। উচ্চশিক্ষার এই প্রসার ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ বড় প্রতিবেশী দেশগুলোকেও পেছনে ফেলে দিয়েছে।

ইউনেস্কোর তথ্যমতে, তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে মালদ্বীপ (৩.১ শতাংশ) এবং ভারত (৩.০৫ শতাংশ)। এছাড়া পাকিস্তান ২.৬৮ শতাংশ, ভুটান ১.৮০ শতাংশ এবং নেপাল ১.৭০ শতাংশ গড় হার অর্জন করেছে। তবে সাধারণ সাক্ষরতার হার অনেক বেশি হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কায় স্নাতকোত্তর ডিগ্রিধারীর হার সবচেয়ে কম, মাত্র ০.৭৭ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের এই সাফল্য এসেছে ধারাবাহিক অগ্রগতির হাত ধরে। ২০১৫ সালে এই হার ৩.৩ শতাংশ থাকলেও ২০১৯ সালে তা এক লাফে সর্বোচ্চ ৪.৩ শতাংশে পৌঁছায়। ২০২০ সালের তথ্য না পাওয়া গেলেও ২০২২ সালে ৩.৭ শতাংশ এবং ২০২৩ সালে ৩.৬ শতাংশ হার নিয়ে সাফল্য ধরে রাখে বাংলাদেশ।

শিক্ষা বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, স্নাতকোত্তরে বিশেষায়িত কোর্স এবং সরকারি-বেসরকারি চাকরির বাজারে উচ্চতর ডিগ্রির ক্রমবর্ধমান চাহিদাই এই সাফল্যের প্রধান কারণ। একই সাথে ইউনেস্কোর এই ফলাফল আঞ্চলিক পর্যায়ে দক্ষ জনশক্তি ও উচ্চশিক্ষা বিষয়ক নীতি নির্ধারণে বাংলাদেশের প্রভাব আরো বাড়িয়ে দেবে।

এসি/আপ্র/১২/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
১১ নভেম্বর ২০২৬

খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্র্নিধারণ ক...

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি
১০ নভেম্বর ২০২৬

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধার...

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার’
১০ নভেম্বর ২০২৬

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার’

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকার শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এ কর...

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি
১০ নভেম্বর ২০২৬

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির খসড়া তালিকা তৈরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই