গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:১১ এএম ২০২৬
১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
ছবি

ছবি সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বিল জমা দিতে হবে। এ জন্য ওই দিন বিকেল ৩টার মধ্যে অনলাইনে বিল সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

রোববার (১৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের এমপিও শাখা থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে ‘বিল সাবমিট’ করার সুযোগ চালু করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানকে টেমিস সফটওয়্যারে লগইন করে আগের নিয়মে ‘মান্থলি স্যালারি সাবমিশন’ অপশনে গিয়ে সেপ্টেম্বর মাসের বিল জমা দিতে হবে।

কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরির অবস্থায় পরিবর্তন হয়ে থাকলে অনলাইনে তা হালনাগাদ করতে হবে। কারও মৃত্যু, পদত্যাগ বা অবসর হয়ে থাকলে সংশ্লিষ্ট তথ্য ‘নন-গভর্নমেন্ট এমপ্লয়ি ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ (আইবাস++ ভ্যালিডেটেড)’ অপশনে গিয়ে এন্ট্রি করতে বলা হয়েছে।

এ ছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি কিংবা অন্য কোনো কারণে বিধি অনুযায়ী কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা পুরো বেতন কাটা বা বন্ধ করার প্রয়োজন হলে বিল জমা দেওয়ার সময় তা উল্লেখ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে নোটিশে বলা হয়েছে, ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা পাঠাতে সমস্যা হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এসি/আপ্র/১৪/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন
১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ...

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি
১১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের মান ও পেশাদারত্ব শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মূল্যায়ন শুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই