গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সড়কে নীরব মহামারি রোধে কঠোর পদক্ষেপ দরকার

খান মুহঃ আশরাফুল আলম

খান মুহঃ আশরাফুল আলম

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:২৮ এএম ২০২৬
সড়কে নীরব মহামারি রোধে কঠোর পদক্ষেপ দরকার
ছবি

সড়কে নীরব মহামারি রোধে কঠোর পদক্ষেপ দরকার

জনের প্রাণহানির পরিসংখ্যান আমাদের জাতীয় বিবেককে নতুন করে নাড়া দিয়েছে। প্রতিদিন ঝরে যাওয়া এই তাজা প্রাণগুলো কেবল সংখ্যার পরিসংখ্যান নয়, একেকটি ভেঙে যাওয়া পরিবার ও অপূরণীয় মানবিক ক্ষতি। বিভিন্ন সময়ে সড়কে এই লাগামহীন প্রাণহানি প্রমাণ করে যে, আমাদের পরিবহন খাতের সামগ্রিক ব্যবস্থাপনায় গভীর ও মৌলিক ত্রুটি রয়ে গেছে। ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অপর্যাপ্ত প্রশিক্ষণ ও আইনের কড়াকড়ি প্রয়োগের অভাব পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে দিন দিন।

বলা বাহুল্য, সড়ক দুর্ঘটনা রোধে বারবার নানা প্রতিশ্রুতির কথা শোনা গেলেও দৃশ্যমান ও দীর্ঘস্থায়ী কোনো পরিবর্তন দেখা যায় না। আইনের কঠোর বাস্তবায়ন না থাকায় চালক ও সংশ্লিষ্টরা নিয়ম ভাঙতে দ্বিধাবোধ করেন না- যা পথচারী ও যাত্রীদের চরম ঝুঁকির মুখে ফেলে দেয়। এর পাশাপাশি মহাসড়কে নছিমন-করিমনের মতো অবৈধ ও ধীরগতির যানবাহনের অবাধ চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এ মরণফাঁদকে আরো চওড়া করছে। শুধু চালকদের ওপর এককভাবে দোষ চাপিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়, এ প্রয়োজন সড়ক পরিকাঠামোর আধুনিকায়ন ও ট্রাফিক ব্যবস্থার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন।

বলার অপেক্ষা রাখে না, সড়কে মৃত্যু মিছিলের অবসান ঘটাতে নীতিনির্ধারক থেকে শুরু করে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা পালন করতে হবে। অবিলম্বে সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে এবং হাইওয়ে পুলিশের টহল ও জবাবদিহিতা বহুগুণ বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে পথচারীদের সচেতনতা এবং চালকদের কর্মঘণ্টা নির্ধারণ ও মানবিক জীবনযাত্রার মান নিশ্চিত করা জরুরি। একটি নিরাপদ ও শৃঙ্খলিত সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা না গেলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এই মর্মান্তিক মৃত্যুর মিছিলে বারবার হোঁচট খাবে। তাই আমাদের প্রত্যাশা, সড়ক দুর্ঘটনায় নীরব মহামারি রোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার।

ছবি সংগৃহীত

কেএমএএ/আপ্র/০৬.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ: ইতিহাস মুছে নতুন ইতিহাস লেখার চেষ্টা কেন
১৬ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ: ইতিহাস মুছে নতুন ইতিহাস লেখার চেষ্টা কেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর...

বেসরকারি চাকরিজীবীদের অধিকার নিয়ে আর কালক্ষেপণ নয়
১৫ সেপ্টেম্বর ২০২৬

বেসরকারি চাকরিজীবীদের অধিকার নিয়ে আর কালক্ষেপণ নয়

দেশের শ্রমবাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ বেসরকারি খাতের সঙ্গে যুক্ত, অথচ তাঁদের বড় একটি অংশ এখনো...

যাত্রীবেশে গাড়িতে অপরাধীচক্র, রুখবে কে?
১৪ সেপ্টেম্বর ২০২৬

যাত্রীবেশে গাড়িতে অপরাধীচক্র, রুখবে কে?

মানুষ কি এখন পথে বের হওয়ার আগে শুধু নিজের ভাগ্যকেই দায়ী করবে? দিনে-রাতে গণপরিবহনে উঠবে, মহাসড়কে চলবে...

শুধু হুঁশিয়ারি নয়, হাসপাতালে অনিয়ম বন্ধে চাই দৃষ্টান্তমূলক ব্যবস্থা
১৩ সেপ্টেম্বর ২০২৬

শুধু হুঁশিয়ারি নয়, হাসপাতালে অনিয়ম বন্ধে চাই দৃষ্টান্তমূলক ব্যবস্থা

সরকারি হাসপাতাল মানুষের শেষ ভরসা। বিশেষ করে ডেঙ্গুর মতো রোগের প্রাদুর্ভাবের সময়ে অসুস্থ মানুষ যখন সর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে