গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৭ এএম ২০২৬
প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক
ছবি

ছবি সংগৃহীত

সৌন্দর্য ও গ্ল্যামারের জন্য বিশ্বজুড়ে পরিচিত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুত। প্যারিস ফ্যাশন সপ্তাহের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে এবারও র‍্যাম্পে হাঁটবেন তিনি।

আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এই আয়োজন। ফরাসি প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লে দেফিলে’র নবম আসর। এবারের আয়োজনের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

দীর্ঘদিন ধরে লরিয়াল প্যারিসের দূত হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া। এ কারণে এবারের আয়োজনেও তার উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। র‍্যাম্পে তার প্রত্যাবর্তনকে শক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরছে আয়োজকরা।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। এবারের মঞ্চেও আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতি থাকছে। ঐশ্বরিয়ার সঙ্গে একই আয়োজনে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।

তবে এবারের আয়োজন শুধু র‍্যাম্পে তারকার উপস্থিতিতেই সীমাবদ্ধ থাকছে না। সৌন্দর্যপণ্যের নতুন সংযোজনও থাকছে। ভারতীয় ত্বকের রঙের কথা মাথায় রেখে বাজারে আসছে লরিয়াল প্যারিসের নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এতে থাকবে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রং।

এর মধ্যে বিশেষ আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’। প্যারিস ফ্যাশন সপ্তাহের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও দেখা যাবে এই রং। ফলে তার সাজ ও সৌন্দর্য নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

ভারতীয় ক্রেতাদের কাছে প্যারিসের এই সৌন্দর্য-অভিজ্ঞতা পৌঁছে দিতে লরিয়াল প্যারিস অনলাইন সহযোগী হিসেবে অ্যামাজন এবং অফলাইন সহযোগী হিসেবে লাইফস্টাইল স্টোরসের সঙ্গে কাজ করছে। আগামী অক্টোবর মাসে মুম্বাইয়ে প্রথমবারের মতো বিশেষ সৌন্দর্যবিষয়ক কর্মশালার আয়োজনও করবে প্রতিষ্ঠানটি।

সব মিলিয়ে প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন ঘিরে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। র‍্যাম্পে তার উপস্থিতি এবং নতুন সৌন্দর্যপণ্যের সংযোজন এবারের আয়োজনকে আরো আলোচিত করে তুলবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এসি/আপ্র/২২/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

গায়ক থেকে নবাব!
২১ সেপ্টেম্বর ২০২৬

গায়ক থেকে নবাব!

ফেরদৌস ওয়াহিদ। গানের মানুষ। বিশেষত বাংলা পপ গানে তার ভূমিকা অসামান্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের...

বর্ষণ ও পরীমনিকে নিয়ে গিয়াসউদ্দিন সেলিমের ‘সেপারেশন’
২০ সেপ্টেম্বর ২০২৬

বর্ষণ ও পরীমনিকে নিয়ে গিয়াসউদ্দিন সেলিমের ‘সেপারেশন’

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেতা ইম...

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই
২০ সেপ্টেম্বর ২০২৬

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

হেভি মেটাল গানের ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (...

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া
২০ সেপ্টেম্বর ২০২৬

নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি নানারকম পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই