গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির জন্য চ্যালেঞ্জ থাকবে: এডিবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:১৮ এএম ২০২৬
চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির জন্য চ্যালেঞ্জ থাকবে: এডিবি
ছবি

ছবি: সংগৃহীত

চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে এই পুনরুদ্ধারের গতি ধীর হবে এবং উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে। এটি আগের অর্থবছরের সম্ভাব্য ৩.৭ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে বেশি হলেও অতীতের তুলনায় এখনও কম। এতে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রপ্তানি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গত অর্থবছরে প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম ছিল। তবে মূল্যস্ফীতি কিছুটা কমা, ব্যবসা পরিচালনা সহজ হওয়া, সুশাসনের উন্নতি, কর প্রশাসনে সংস্কার এবং প্রবাসী আয় বৃদ্ধি চলতি অর্থবছরে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এডিবি সতর্ক করে বলেছে, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতার ঘাটতির কারণে প্রবৃদ্ধির গতি খুব দ্রুত বাড়বে না।

এডিবি চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.৫ শতাংশে অপরিবর্তিত রাখলেও মূল্যস্ফীতির পূর্বাভাস ৮.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৮ শতাংশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয়, বিনিময় হারজনিত চাপ এবং খাদ্য ও সেবা খাতের উচ্চ মূল্যস্ফীতির কারণে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় ধীরে কমবে।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের ভারপ্রাপ্ত প্রধান আকিরা মাতসুবাগা বলেন, শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও সেবা খাতের স্থিতিশীলতা অর্থনীতিকে সহায়তা করছে। তবে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, আর্থিক খাতের সুশাসন এবং জ্বালানি ও অবকাঠামো খাতে সংস্কার জরুরি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হলে জ্বালানির দাম ও পরিবহন ব্যয় বেড়ে মূল্যস্ফীতি এবং বৈদেশিক লেনদেনে নতুন চাপ তৈরি হতে পারে। এছাড়া বৈশ্বিক বাণিজ্যে নতুন শুল্ক, প্রধান রপ্তানি বাজারে ধীরগতি, বৈদেশিক অর্থায়নের কঠোর পরিবেশ এবং জলবায়ুজনিত ঝুঁকিও বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে।

কেএমএএ/আপ্র/০৯.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

অতিরিক্ত খরচে মদিনা হয়ে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা
১৬ অক্টোবর ২০২৬

অতিরিক্ত খরচে মদিনা হয়ে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা

ফ্লাইট বাতিলে ভোগান্তি---

দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে আট দিন বাণিজ্য বন্ধ
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে আট দিন বাণিজ্য বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানে...

পেঁপে-কুমড়া ছাড়া বেশির ভাগ সবজির দাম কেজিতে ৮০ টাকার ওপরে
১৬ অক্টোবর ২০২৬

পেঁপে-কুমড়া ছাড়া বেশির ভাগ সবজির দাম কেজিতে ৮০ টাকার ওপরে

শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও রাজধানীর বাজারে দাম কমেনি। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া অধিকাংশ স...

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৬৪৬ কোটি টাকা
১৫ অক্টোবর ২০২৬

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৬৪৬ কোটি টাকা

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে