গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

বিশ্বকাপ কেন্দ্র করে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:০৭ এএম ২০২৬
বিশ্বকাপ কেন্দ্র করে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট
ছবি

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে সহিংসতা, জনদুর্ভোগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে সর্বসাধারণের জন্য বিশ্বকাপ প্রদর্শনী ও উদযাপনের সময় নির্ধারণ, আতশবাজি ও লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং রাত ১১টার পর অবৈধ উচ্চ শব্দ ও আতশবাজি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম এই রিট আবেদনটি করেন।

রিটকারী আইনজীবী জানান, পত্রিকার খবর অনুসারে এ পর্যন্ত ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১১ জন মারা গেছেন। এ ছাড়া রাতে উচ্চ শব্দে আতশবাজি ফুটিয়ে উদযাপন করায় শিশু ও প্রবীণসহ সাধারণ মানুষের ঘুমে চরম ব্যাঘাত ঘটছে। জনস্বার্থের এই বিষয়টি বিবেচনা করেই রিট আবেদনটি করা হয়েছে। আবেদনের সঙ্গে ‘বিশ্বকাপ উন্মাদনায় প্রাণ গেছে ১০ জনের’ শীর্ষক একটি জাতীয় পত্রিকার প্রতিবেদন সংযুক্ত করা হয়।

সংযুক্ত ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ফুটবল ঘিরে দুনিয়াজুড়ে উন্মাদনার ঝড় বইছে। ফুটবলের সবচেয়ে বড় এই আসরে বাংলাদেশ খেলার সুযোগ না পেলেও দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনার কমতি নেই। জনপ্রিয় দলগুলোর সমর্থকরা বাগ্‌যুদ্ধে জড়াচ্ছেন- যা মাঝে মধ্যে প্রাণঘাতী সংঘাতেও রূপ নিচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের বিশ্বকাপ ঘিরে নানা সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণ গেছে। তাঁদের মধ্যে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন। এর বাইরে সবশেষ গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনপুর এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামের এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হলে নিহতের সংখ্যা ১১-তে পৌঁছায়।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশের ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, যেখানেই বড় পর্দায় খেলা দেখানো হবে, সেখানেই ডিবির বিশেষ নজরদারি থাকবে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, খেলা বিনোদনের অংশ, তাতে জয়-পরাজয় থাকবে এটি মেনে নেওয়ার মানসিকতায় আমাদের ঘাটতি আছে। তবে এটি শুধু ক্রীড়াক্ষেত্রে নয়; জাতিগতভাবেই আমরা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কোনো ক্ষেত্রেই জয়-পরাজয় স্বাভাবিকভাবে নিতে পারি না।

কেএমএএ/আপ্র/০৯.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

‘মারামারির ভিডিও দেখালে চ্যানেল বন্ধ’, কাদের-আরাফাতের কল রেকর্ড ট্রাইব্যুনালে
১০ আগস্ট ২০২৬

‘মারামারির ভিডিও দেখালে চ্যানেল বন্ধ’, কাদের-আরাফাতের কল রেকর্ড ট্রাইব্যুনালে

জুলাই আন্দোলনের সময় টেলিভিশন সম্প্রচার নিয়ন্ত্রণ নিয়ে সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের...

গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন চ্যালেঞ্জের রিট খারিজ
১০ আগস্ট ২০২৬

গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন চ্যালেঞ্জের রিট খারিজ

গুমের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে করা রিট আবেদন খারি...

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
০৮ আগস্ট ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুল...

জুলাই সনদ ও বিচার বিভাগের ইস্যুতে নারায়ণগঞ্জে সাত আইন কর্মকর্তার পদত্যাগ
০৭ আগস্ট ২০২৬

জুলাই সনদ ও বিচার বিভাগের ইস্যুতে নারায়ণগঞ্জে সাত আইন কর্মকর্তার পদত্যাগ

রায়ণগঞ্জ আদালতে দায়িত্ব পালনকারী জামায়াতপন্থি সাতজন অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর এবং সহকারী গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই