গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পররাষ্ট্রমন্ত্রীর ২০ দিনেরও বেশি বিদেশ সফরের প্রথম গন্তব্য নিউইয়র্ক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৩০ এএম ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর ২০ দিনেরও বেশি বিদেশ সফরের প্রথম গন্তব্য নিউইয়র্ক
ছবি

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২০ দিনেরও বেশি সময়ের বিদেশ সফরে যাচ্ছেন। সফরের প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। এরপর তিনি ফিলিপাইন ও মালদ্বীপ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) ঢাকার উদ্দেশে নিউইয়র্কে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী। ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত বিদেশ সফরে থাকবেন তিনি। 

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন তিনি।

নিউইয়র্ক সফর শেষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের (এএমএম) বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন খলিলুর রহমান। এতে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ), আসিয়ান প্লাস থ্রি এবং বিভিন্ন আঞ্চলিক বৈঠকে অংশ নেবেন। এর পাশাপাশি এআরএফের সাইডলাইনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। ফিলিপাইন সফর শেষে তিনি মালদ্বীপ সফর করতে পারেন।

সবকিছু ঠিক থাকলে ৩০ জুলাই দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

কেএমএএ/আপ্র/০৯.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ডাদেশ বা...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
০৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থা...

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ
০৬ সেপ্টেম্বর ২০২৬

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ

রাজধানীর দারুস সালামে ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে আসা গুলিতে জেসমিন বেগম (৩৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে