গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক তদন্তে বাংলাদেশ

রফতানি বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:২৩ পিএম, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১২ এএম ২০২৬
রফতানি বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের লক্ষ্যে শুরু হওয়া তদন্তে বাংলাদেশসহ ১৭টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাবে বাংলাদেশের রফতানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাতে নতুন অনিশ্চয়তার সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় জানায়, ১৯৭৪ সালের ট্রেড আইন অনুযায়ী বিদেশে উৎপাদন ব্যবস্থা, সরকারি নীতি ও বাণিজ্যিক আচরণ পর্যালোচনার জন্য এই তদন্ত শুরু করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে। বাংলাদেশের সঙ্গে তালিকাভুক্ত অন্যান্য দেশের মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, মেক্সিকো, জাপান ও ভারত।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, যুক্তরাষ্ট্রের শিল্প ও কর্মসংস্থান রক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, আদালতের সাম্প্রতিক রায়ের পর শুল্ক আরোপের পূর্বের পদ্ধতিতে পরিবর্তন আসলেও সরকারের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে।
তদন্তে বিদেশি দেশগুলোর অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা, সরকারি ভর্তুকি, শ্রমিকদের মজুরি দমন এবং বাজার বিকৃতিকারী নীতি খতিয়ে দেখা হবে। এছাড়া জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে পৃথক তদন্তও শুরু করা হয়েছে।
 

বিজিএমইএ সভাপতির প্রতিক্রিয়া: অস্বস্তিকর, কিন্তু বড় ঝুঁকি নেই: বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্রের এই তদন্তে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় কিছুটা অস্বস্তি আছে, তবে এটি বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মূলত ১৭টি দেশের বাণিজ্যচর্চা, শ্রম অধিকার লঙ্ঘন ও উৎপাদন প্রণোদনা যাচাইয়ের জন্য এই শুনানি করছে। প্রমাণ মিললে সংশ্লিষ্ট পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। তিনি আরো বলেন, বাংলাদেশে মেধাস্বত্ব সংক্রান্ত কার্যক্রম সীমিত, মার্কিন বাজারে দেশীয় পণ্যের অংশ তুলনামূলকভাবে ছোট, শ্রম অধিকারও অনেকাংশে সমাধান হয়েছে। তৈরি পোশাক খাতে প্রণোদনা সীমিত, কৃষিতে সামান্য সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের গবেষণার যৌক্তিকতা বাংলাদেশে সীমিত। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন।
 

আদালতের রায় ও নতুন কৌশল: গত ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা সীমিত করেছে। ৬-৩ ভোটে দেওয়া রায়ে বলা হয়েছে, ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে থাকা উচিত। এই রায়ের পর যুক্তরাষ্ট্র নতুন আইনি কাঠামোর মাধ্যমে শুল্ক আরোপের পথ খুঁজছে। বর্তমানে যুক্তরাষ্ট্র স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দুটি পদক্ষেপ গ্রহণ করছে। স্বল্পমেয়াদে ১৯৭৪ সালের ট্রেড আইন অনুযায়ী সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত অস্থায়ী শুল্ক আরোপ করা হচ্ছে, যা ইতোমধ্যেই ১০ শতাংশ কার্যকর হয়েছে এবং জুলাইয়ে মেয়াদ শেষ হবে। দীর্ঘমেয়াদে ট্রেড আইন অনুযায়ী নির্দিষ্ট দেশ বা খাতভিত্তিক নতুন শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এর হার ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।
 

বাংলাদেশের জন্য প্রভাব: যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রফতানি বাজার। তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের বড় অংশ যুক্তরাষ্ট্রে রফতানি হয়। নতুন শুল্ক আরোপ হলে রফতানি খাত, বিনিয়োগ ও উৎপাদন পরিকল্পনায় চাপ সৃষ্টি হতে পারে।
বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বর্তমানে ১০ শতাংশ অস্থায়ী শুল্ক পুরো ১৫০ দিন বহাল থাকতে পারে। নতুন বাণিজ্য সমঝোতা কার্যকর না হলে ভবিষ্যতে আরো বেশি হারে দীর্ঘমেয়াদি শুল্ক আরোপের ঝুঁকি আছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় তুলা ব্যবহৃত তৈরি পোশাক, লক্ষ্যভিত্তিক আমদানি বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি যুক্তরাষ্ট্রে ৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা মোট রফতানির প্রায় ১৯ দশমিক ৫০ শতাংশ। আগের বছরের তুলনায় সামান্য কমেছে ০ দশমিক ৭৪ শতাংশ।
সানা/আপ্র/১৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম
১০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরো তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে।...

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার
০৯ সেপ্টেম্বর ২০২৬

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় দরপত্র ছাড়াই...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত
০৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশের ইলিশ চেয়ে আবেদন জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। ইলিশ পাঠানোর অ...

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের
০৮ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের

দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে