মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গ্রাহক সচেতনতা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকটি জ্বালেশ্বর উপ-শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লীবিদ্যুতের কর্মকর্তা সাবিনা ইয়াছমিন, বিশিষ্ট সমাজসেবক কাজল মাহমুদ, বিজ্ঞানী ড. আলী আকবর ভূঁইয়া ও ওয়াইএমসিএর নির্বাহী পরিচালক মানিক উইলভার ডি কস্তা। জ্বালেশ্বর উপ-শাখার ম্যানেজার জনাব রাজু আহমেদের পরিচালনায় এতে সার্বিক সহযোগিতা করেন মো: মাসুদ রানা, মিথুন রয়, আদনান বিন জাহিদ, মো: শরীফুল ইসলামসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এ সময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ বছরের গৌরবময় পথচলা, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রাহকদের সচেতনতামূলক বিভিন্ন বিষয় তথা নিরাপদ লেনদেন, প্রতারণা থেকে সুরক্ষা ও ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কেএমএএ/আপ্র/২৫.১০.২৬