গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চব্বিশের চেতনা ধরে রাখলে হাসিনা ফিরতে পারবেন না: মীর হেলাল

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:৩০ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩২ এএম ২০২৬
চব্বিশের চেতনা ধরে রাখলে হাসিনা ফিরতে পারবেন না: মীর হেলাল
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে পারলে শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, চব্বিশের আন্দোলনে ছাত্র-জনতার যে অদম্য উদ্দীপনা ছিল, আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণ করেও তা দমন করা যায়নি। অনেকেই সরাসরি আন্দোলনে অংশ নিতে না পারলেও নানাভাবে আন্তরিক সহযোগিতা করেছেন। নিউমার্কেট মোড় দখলের সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তামাকমুণ্ডি লেইনের ব্যবসায়ীরা।

তিনি বলেন, সাধারণ মানুষের এই অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ অবস্থানই ছিল জুলাই অভ্যুত্থানের মূল শক্তি। এই চেতনা আমাদের ধরে রাখতে হবে। তাহলে শেখ হাসিনা জীবনেও আর বাংলাদেশে আসতে পারবে না।

রাজনৈতিক মতপার্থক্যকে স্বাভাবিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পথ চলতে গেলে মতানৈক্য থাকবেই। সরকারের যৌক্তিক সমালোচনা করুন। তবে দেশের স্বার্থে ও জাতীয় স্বার্থে সবাইকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, বিনা বিচারে দেশবিরোধী শক্তি যেন আবার রাজনীতি করার দুঃস্বপ্ন না দেখে এবং সেই দুঃসাহস না পায়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গত বছর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষিত জুলাই জাতীয় সনদের আলোকে বিএনপি সরকার সব ধরনের সংস্কার বাস্তবায়ন করবে বলেও আশ্বাস দেন মীর হেলাল।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান শামীম এবং বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।

এর আগে সকালে চট্টগ্রাম রেলস্টেশন প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
সানা/আপ্র/৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই