গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

ক্যাশলেস কুড়িগ্রাম গড়তে পূবালী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং বুথ স্থাপন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:১১ এএম ২০২৬
ক্যাশলেস কুড়িগ্রাম গড়তে পূবালী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং বুথ স্থাপন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আশীর্বাদ রহমান: নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রামে ‘ক্যাশলেস কুড়িগ্রাম সদর’ শীর্ষক ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় ব্যাংকিং বুথ স্থাপনসহ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ কর্মসূচি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার উদ্যোগে গত সোমবার (৩ আগস্ট) পৌর টাউন হল সুপার মার্কেট প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘এক দেশ, এক কিউআর লেনদেন—বাংলা কিউআর; লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক এ এইচ এম আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের সহকারী পরিচালক আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রিজিওনাল অফিস, রংপুরের প্রিন্সিপাল অফিসার ও এডিসি ইনচার্জ হুমায়ুন কবির, উলিপুর শাখার ব্যবস্থাপক আশরাফুল হক, ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, চিলমারী উপশাখার ব্যবস্থাপক মেহেদী হাসান মুরাদ, দৈনিক জাগো বাহে কুড়িগ্রামের সম্পাদক ও প্রকাশক মো. রেজাউল করিম, পৌর টাউন হল সুপার মার্কেটের সভাপতি রেজোয়ানুল হাসান রানা এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পাটোয়ারী (চয়ন)।

সভায় বক্তারা বলেন, আধুনিক অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন এখন সময়ের দাবি। মোবাইল ব্যাংকিং, বাংলা কিউআর, কিউআর কোডভিত্তিক পেমেন্ট, ডেবিট-ক্রেডিট কার্ডসহ ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে লেনদেন আরও সহজ, দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ করা সম্ভব। এতে ব্যবসায়িক কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি গ্রাহকরাও উন্নত সেবা পাবেন।

বক্তারা আরও বলেন, ‘ক্যাশলেস কুড়িগ্রাম সদর’ উদ্যোগের মাধ্যমে জেলার ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে পূবালী ব্যাংক। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা ও নিরাপদ ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরিতে তিন দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ব্যবহার পদ্ধতি নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে পূবালী ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার সিনিয়র অফিসার মো. সাজেদুল ইসলাম।
সানা/আপ্র/৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার
১১ আগস্ট ২০২৬

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার

মামলার পর দল থেকেও বহিষ্কার, আদালতের মাধ্যমে কারাগারে

বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২
১১ আগস্ট ২০২৬

বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২

মো. নুর আলম, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে অন্যের বাড়িতে উঁকি দেওয়াকে কে...

বদরগঞ্জে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ
১১ আগস্ট ২০২৬

বদরগঞ্জে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই