গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৩৯ এএম ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মেহেরপুরে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে মেহেরপুর কলেজ মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শিল্পী রানী রায় ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি কলেজ, মেহেরপুর পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগ, আনসার ও ভিডিপি, সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে দলটির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, সিভিল সার্জন ডা. এটিএম আবু সাঈদ, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নেন।
সানা/আপ্র/৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কালোবাজারে বিক্রির অভিযোগে সারের ১৫ ডিলার কারাগারে
২২ সেপ্টেম্বর ২০২৬

কালোবাজারে বিক্রির অভিযোগে সারের ১৫ ডিলার কারাগারে

শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা...

চার বছর ধরে অস্থায়ী কক্ষে চলছে স্বাস্থ্যসেবা
২২ সেপ্টেম্বর ২০২৬

চার বছর ধরে অস্থায়ী কক্ষে চলছে স্বাস্থ্যসেবা

ঘোড়াঘাট থেকে জাহাঙ্গীর আলম: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যা...

মিছিলে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৬

মিছিলে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

বরিশাল নগরীতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিল চল...

উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত চুয়েটে শাটডাউন
২২ সেপ্টেম্বর ২০২৬

উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত চুয়েটে শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্লা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই