গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের নির্দেশ কেএমপি কমিশনারের

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:২৩ এএম ২০২৬
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের নির্দেশ কেএমপি কমিশনারের
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা অংশ নেন। পুলিশ কমিশনার বলেন, খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই বর্তমান সময়ে পুলিশের প্রধান দায়িত্ব।

তিনি ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা গ্রহণ করা হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান।

পুলিশ কমিশনার কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও প্রটোকল এবং অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি); অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস, ভারপ্রাপ্ত) এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সানা/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই