গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো হনুমান

জেলা প্রতিনিধি, যশোর

জেলা প্রতিনিধি, যশোর

প্রকাশিত: ১১:৫২ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৪৯ এএম ২০২৬
ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো হনুমান
ছবি

ছবি সংগৃহীত

ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে কাঁধের ক্ষত দেখিয়ে যশোরের কেশবপুরে একটি ফার্মেসিতে চিকিৎসা নিয়েছে বিরল প্রজাতির একটি কালোমুখ হনুমান। সোমবার (৩ আগস্ট) দুপুরে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন আলফা মেডিক্যাল স্টোরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হনুমানটিকে দেখতে স্থানীয়দের ভিড় জমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্যের সন্ধানে বের হওয়া হনুমানটি কাঁধে আঘাত নিয়ে ত্রিমোহিনী মোড় এলাকায় এসে একটি দোকানে ঢোকে। স্থানীয়রা তাকে খাবার দিলেও প্রথমে কিছুই খাচ্ছিল না। পরে সাংবাদিক এম এ রহমান একটি রুটি দিলে হনুমানটি তার কাঁধে উঠে হাত দিয়ে নিজের ক্ষতস্থান দেখানোর চেষ্টা করে।

বিষয়টি বুঝতে পেরে এম এ রহমান আহত হনুমানটিকে পাশের আলফা মেডিক্যাল স্টোরে নিয়ে যান। সেখানে ওষুধ কিনে তার কাঁধের ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর হনুমানটি কিছুটা স্বাভাবিক বোধ করলে সেখান থেকে চলে যায়।

সাংবাদিক এম এ রহমান বলেন, আমি হনুমানটিকে রুটি দিয়ে বলি, খাও, তোমার চিকিৎসার ব্যবস্থা করব। এরপরই সে আমার ঘাড়ে উঠে তার কাঁধের ক্ষতস্থান দেখাতে থাকে। পরে ফার্মেসি থেকে ওষুধ কিনে ক্ষতস্থানে লাগিয়ে দিই।

তিনি আরো বলেন, কেশবপুরের কালোমুখ হনুমান সংরক্ষণে সরকারিভাবে যে খাদ্য বরাদ্দ দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে খাবারের সন্ধানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে গিয়ে অনেক সময় তারা আহত হয়। বরাদ্দ বাড়ানো হলে কেশবপুরের ঐতিহ্যবাহী কালোমুখ হনুমান সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসি/আপ্র/০৪/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে