গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২০ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৪৮ এএম ২০২৬
টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত রোববার (২ আগস্ট) রাতে পূর্ব আরিচপুর গার্লস স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি সোহেল (৪৮)। তিনি ওই এলাকার জনৈক কামারুজ্জামানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, স্থানীয় জনতা সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেলকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় সোমবার টঙ্গী পূর্ব থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ সোহেলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক
২২ সেপ্টেম্বর ২০২৬

দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সা...

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
২২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি ভাড়াকৃত বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এ...

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপ...

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২১ সেপ্টেম্বর ২০২৬

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুতে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই