গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তরুণ-তরুণী আটক

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৫২ এএম ২০২৬
খুলনায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তরুণ-তরুণী আটক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা নগরীর স্যার ইকবাল রোড এলাকায় একটি বাসা থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক তরুণ ও এক তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে খুলনা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রেস ক্লাবের সামনে স্যার ইকবাল রোড এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় নগরীর বানিয়াখামার এলাকার বাসিন্দা মোঃ আনিসুর রহমানের ছেলে জান্নাতুন নূর এবং যশোরের নওয়াপাড়া এলাকার রিমা খাতুনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের ওই রাতেই খুলনা সদর থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এ ধরনের অভিযোগে এর আগেও তাদের নিয়ে আলোচনা ছিল। তবে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে তারা মনে করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ জানান, আটকের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”
সানা/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই