গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনার ময়ূর আবাসিক এলাকার লেক থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২০ এএম ২০২৬
খুলনার ময়ূর আবাসিক এলাকার লেক থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা মহানগরীর কেডিএ ময়ূর আবাসিক প্রকল্প এলাকার একটি লেক থেকে সোয়েব (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হরিণটানা থানাধীন ময়ূর আবাসিক এলাকার লেকে একটি কিশোরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত সোয়েব নগরীর সোনাডাঙ্গা বয়রা ক্রস রোড এলাকার বাসিন্দা হাসিব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

হরিণটানা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মোল্লা জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চলে যেত। বুধবারও সে একইভাবে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে লেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে সোয়েবের বাবা-মা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের বয়স প্রায় ১৪ বছর। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হরিণটানা থানা পুলিশ।
সানা/আপ্র/৩০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই