গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

রাজৈরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ১৬:২৮ এএম ২০২৬
রাজৈরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামের পলাশ সরকারের ছেলে নবম শ্রেণি পড়ুয়া প্রেম সরকার (১৫) পার্শ্ববর্তী ঘরের তন্ময় মজুমদারের ৪ বছরের  শিশু, তনুশ্রী মজুমদারকে শনিবার (গত ২০ জুন) দুপুর ১২ টার দিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। 
ভুক্তভোগির কাকি, চৈতি মজুমদার জানান, অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী তন্ময় সরকারের ঘর থেকে তনুশ্রীর চিৎকার শুনে ঘরে ঢুকি এবং প্রেম সরকার ও তনুশ্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। এ ব্যাপারে প্রথমে নিজ পরিবারকে বিষয়টি জানাই। পরে পরিবারের লোকজন ঘটনাটি স্থানীয় লোকজনকে জানান। স্থানীয় লোকজন রাজৈর থানা প্রশাসনকে অবগত করলে তাৎক্ষণিকভাবে রাজৈর থানা পুলিশকে  জানান এবং ধর্ষিতা তনুশ্রীকে পরীক্ষা নিরীক্ষার জন্য থানায় নিয়ে যায়। ধর্ষিতার কাকী চৈতী মজুমদার ধর্ষক প্রেম সরকারের ফাঁসির দাবি করেছেন।
এ ব্যাপারে স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের মেম্বর রুপমালা বালা বলেন, ধর্ষণের ঘটনার সংবাদ শুনে ঘটনা স্থলে যাই। তিনিও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
স্থানীয় গ্রাম পুলিশ সনাতন বিশ্বাস বলেন, ঘটনার সংবাদ পেয়ে আসি এবং খোঁজ খবর নিই। ধর্ষণের ঘটনা সত। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

রাজৈর থানার ওসি (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদ জানান, মহিষমারি গ্রামে ধর্ষণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করি এবং ধর্ষিতার জবানবন্দি ও ধর্ষণের পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে প্রথমে থানায় আনি এবং জবানবন্দি নেওয়ার পর মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করি। এ ব্যাপারে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে ধরার জন্য রাজৈর থানা তৎপর রয়েছে।

ঘটনার সত্যতা জানার জন্য সাংবাদিকরা অভিযুক্ত ধর্ষণকারী প্রেম সরকারের বাড়িতে গেলে কোনো লোকজনের হদিস পাওয়া যায়নি। ঘরে তালা ঝুলতে দেখা যায় এবং অভিযুক্তের বাড়ি ঘরের একাংশ ভাংচুর দেখা যায়।
সানা/আপ্র/২২/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার
১১ আগস্ট ২০২৬

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার

মামলার পর দল থেকেও বহিষ্কার, আদালতের মাধ্যমে কারাগারে

বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২
১১ আগস্ট ২০২৬

বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২

মো. নুর আলম, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে অন্যের বাড়িতে উঁকি দেওয়াকে কে...

বদরগঞ্জে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ
১১ আগস্ট ২০২৬

বদরগঞ্জে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই