গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে জাল নোটসহ দুজন গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০৬ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ০০:৫১ এএম ২০২৬
টঙ্গীতে জাল নোটসহ দুজন গ্রেফতার
ছবি

ছবি প্রতিনিধি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ৩০০ টাকা মূল্যের জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় বিভিন্ন মূল্যমানের মোট ৫১টি জাল নোট জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই (নিরস্ত্র) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জাল নোট বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবনগর গ্রামের মৃত সামাদ বেপারির ছেলে মো. শাহিন আলম (৪৫) এবং টঙ্গী স্টেশন রোড এলাকার আক্কাস আলীর ছেলে ভাসমান মো. সোহেল (২৪)।

পরে তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন মূল্যমানের মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা। উদ্ধারকৃত জাল নোট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের দাবি, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে মহানগর এলাকায় জাল নোট, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান চলমান থাকবে।
সানা/আপ্র/২০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই