গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সেই কারখানায় পানি পান করে আবারো হাসপাতালে শ্রমিকরা

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ১৩:৪০ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ২২:০৭ এএম ২০২৬
সেই কারখানায় পানি পান করে আবারো হাসপাতালে শ্রমিকরা
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন শ্রমিকরা। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২০জুন) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেসম্যান কারখানায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। পরে কারখানার সরবরাহ করা পানি পান করার কিছুক্ষণ পর শ্রমিকদের মধ্যে মাথা ঘোরা, বমি, পেটব্যথা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে বিভিন্ন ফ্লোরের শ্রমিকরা একই ধরনের অসুস্থতায় আক্রান্ত হলে কারখানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

অসুস্থ শ্রমিকদের অভিযোগ- পানিতে অস্বাভাবিক গন্ধ ছিল এবং পানি পান করার পরপরই তারা অসুস্থ বোধ করতে শুরু করেন। তবে উপজেলা নিবার্হী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শ্রমিক হাসপাতালে আসায় চিকিৎসা সেবা দিতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকাংশ শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। 

কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, পানি পরীক্ষা জন্য ঢাকা পাঠানো হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। কিন্তু আজকে আবার শ্রমিকরা অসুস্থ হয়েছে। বিষয়টি আমার জানা নেই। এ ধরনের ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে কারখানার কর্তৃপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮তারিখ বৃহস্পতিবার ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

এসি/আপ্র/২০/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।...

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ
১৯ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার ক...

সুনামগঞ্জে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপান করেছেন এক বাবা। মুমূর্ষু অবস্থায়...

সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
১৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ বিষপান করেছেন বাবা। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হলেও গুরুতর মুমূর্ষু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে