গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ২৩:০৬ এএম ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেলো।

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।

নিহত মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নেন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আরেক নিহত নবীর হোসেনের (৪০) বাড়ি মধুপুর গ্রামে। দু’জনের মরদেহ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

একই ঘটনায় একাধিক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন চোরাকারবারী রাতে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথারিয়াদ্বার সীমান্তে নিয়ে যায়। একই সময়ে নবীর হোসেনসহ কয়েকজন সীমান্ত এলাকায় যান। এসময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মুরছালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। এসময় আহত নবীর হোসেনকেও নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনই চোরাচালানীর সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। বিজিবি এরই মধ্যে বিএসএফের সঙ্গে মরদেহগুলো দেশে নিয়ে আসার বিষয়ে কাজ করছে।

এসি/আপ্র/০৯/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন
১১ নভেম্বর ২০২৬

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের পরিচালনায় স্ব...

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু
১১ নভেম্বর ২০২৬

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু

প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য দেশে প্রযুক্তি বিষয়ে পরিপূর্ণ দক্ষ...

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার
১১ নভেম্বর ২০২৬

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলার প্রধান...

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

গ্রাহকের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই