গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০২:০২ এএম ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
ছবি

ছবি সংগৃহীত

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসায় বুধবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ ভূঁইয়া ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে বুধবার ভোরে পৌনে ৬টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, বুধবার ভোর পৌনে ৬টা থেকে বন্ধ থাকার পর কুয়াশা কিছুটা কেটে গেলে বেলা পৌনে ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।


এসি/আপ্র/২৪/১২/২০২৫



সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই