গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কালিয়াকৈরে পরিবেশ উন্নয়ন পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:২৪ এএম ২০২৬
কালিয়াকৈরে পরিবেশ উন্নয়ন পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু
ছবি

ছবি সংগৃহীত

“নদী, বন ও পরিবেশ রক্ষায় সচেষ্ট” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদ নামে একটি পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আইয়ুব রানা, বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন, দৈনিক সংবাদের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন, আইনজীবী জুয়েল মন্ডল এবং কায়সার বানু চৌধুরানী মহিলা কলেজের প্রভাষক মোঃ জাকির হোসাইনসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ তাজুল ইসলামকে সভাপতি, মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হয়।

এছাড়া কালিয়াকৈর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও পরিবেশ সচেতন ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে বলে জানানো হয়।
সানা/আপ্র/২৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা

ওয়াকিল হোসেন বগা (৪২)। চট্টগ্রাম নগরীতে ‘বিহারি বগা’ নামে পরিচিত। খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্য...

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার
১৫ সেপ্টেম্বর ২০২৬

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাব। এসব...

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার

দিনাজপুরের বিরলে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দিনব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৩৯১ বস্তা সার জব্দ করেছ...

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই