গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গণমাধ্যমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪২ এএম ২০২৬
গণমাধ্যমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন
ছবি

গণমাধ্যমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর প্রেসক্লাব-১৯৯০-এর আয়োজনে সাংবাদিকরা মানববন্ধন করেছে।


সোমবার (২২ ডিসেম্বর) শ্রীপুর উপজেলা চত্বরের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে বক্তব্য রখেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম রানা, আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান, প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা, এশিয়ান টিভির কবির সরকার, চ্যানেল নাইনের প্রতিনিধি আরিফ খান আবির, আজকের পত্রিকার রাতুল মণ্ডল, এনটিভির আব্দুর রউফ রুবেল প্রমুখ।


এ সময় সাংবাদিকরা গণমাধ্যমের ওপর হামলা ও নিউ এজ সম্পাদককে হেনস্তার তীব্র নিন্দা জানান। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। গণমাধ্যমের ওপর হামলা মানে দেশের সার্বভৌমত্বের ওপর হামলার ইঙ্গিত দিয়ে সাংবাদিকরা ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। এর মধ্যেই হামলাকারীদের ধরতে হবে-অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।


সানা/ওআ/আপ্র/২২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে