গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদের আগে অপরাধ আরো বৃদ্ধির শঙ্কা

গাইবান্ধার কাচারি বাজারে রমজানেও মাদক বিক্রি, বাড়ছে চুরি

আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০৮ এএম ২০২৬
গাইবান্ধার কাচারি বাজারে রমজানেও মাদক বিক্রি, বাড়ছে চুরি
ছবি

গত শনিবার রাতে দুর্বৃত্তরা গাইবান্ধা প্রেসক্লাবের বৈদ্যুতিক সংযোগের বিআরবি কেবলসের তামার তার কেটে নিয়ে যায় -ছবি আজকের প্রত্যাশা

পবিত্র রমজান মাসেও গাইবান্ধা শহরে থেমে নেই মাদক বিক্রি ও চুরির ঘটনা। শহরের কাচারি বাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা, বাংলা মদ ও রেকটিফায়েড স্পিরিট বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত পুলিশি টহল না থাকায় এলাকায় অপরাধ বাড়ছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করছেন তারা।

কাচারি বাজারে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ-
ভুক্তভোগীরা জানান, গাইবান্ধা শহরের অন্যান্য এলাকার মতো কাচারি বাজারেও বিভিন্ন মাদকদ্রব্য অবাধে বিক্রি হচ্ছে। বিশেষ করে জেলা শিল্পকলা একাডেমি ভবনের পেছনের সুইপারপট্টি এলাকায় ভ্রাম্যমাণ বিক্রেতারা বাংলা মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদক সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, শহরের বাইরে থেকেও মাদকাসক্তরা এখানে এসে মাদক সংগ্রহ করছে। ফলে মাদকসেবন বৃদ্ধির পাশাপাশি চুরি-ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে।

গুরুত্বপূর্ণ স্থাপনার পাশেই অপরাধ-
এলাকাবাসীর অভিযোগ, কাচারি বাজার এলাকায় পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন, অফিসার্স ডরমেটরি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবন এবং গাইবান্ধা প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তবুও নিয়মিত পুলিশি টহল চোখে পড়ে না। এ সুযোগেই অপরাধীরা সক্রিয় হয়ে উঠছে বলে তাদের দাবি।

প্রেসক্লাবে তার চুরি-
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা গাইবান্ধা প্রেসক্লাবের বৈদ্যুতিক সংযোগের বিআরবি কেবলসের তামার তার কেটে নিয়ে যায়। এর আগে প্রায় চার মাস আগেও একইভাবে প্রেসক্লাবের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে।

পুলিশের বক্তব্য-
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'পুলিশি টহল বাড়ানো হবে। চুরির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সানা/এসি/আপ্র/২৩/২/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে