গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

রাশিয়ার জন্য যুদ্ধে নেমে প্রাণ দিলেন বাংলাদেশি তরুণ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ১৫:২১ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:২৫ এএম ২০২৬
রাশিয়ার জন্য যুদ্ধে নেমে প্রাণ দিলেন বাংলাদেশি তরুণ
ছবি

ছবি সংগৃহীত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমে মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে চলতি বছরের মে মাসে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার।

গত শনিবার (১৭ অক্টোবর) সাগরের এক সহকর্মীর মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার। নিহত সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাগরের বাবা কবির হোসেন।

তিনি জানান, আমার ৫ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। চান্দিনার একটি রড-সিমেন্ট দোকানে ভ্যানে করে মালামাল আনা-নেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। ২০২৫ সালের মাঝামাঝি রাশিয়া যাবে বলে বায়না ধরেন সাগর। প্রায় ৬ লাখ টাকা খরচে রাশিয়ায় যান তিনি; সেখানে গিয়ে চাকরি নেন একটি বেকারিতে। পরে সেখানে কোনো এক দালালের খপ্পরে পড়েন সাগর। সেই দালাল সাগরকে ৩০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বলেন।

কবির হোসেন বলেন, সাগর যখন আমাকে এসব বলল, আমি তাকে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি। রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ায় সে। পরবর্তীতে চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেয় সাগর। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি তার সঙ্গে। গত শনিবার তার এক সহকর্মী আমাকে ফোন করে বলে সাগর মারা গেছে।

এই কথা বলেই ডুকরে কেঁদে ওঠেন সাগরের বাবা। পরে মোবোইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

সাগর ঠিক কবে মারা গেছেন, তার মরদেহ দেশে আনা হবে কি না—এসব বিষয়ে জানতে পরে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবরটি শুনেছি। আমি খোঁজ নিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব।

এসি/আপ্র/১৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কচাকাটাকে উপজেলায় উন্নীত করতে জেলা প্রশাসককে স্মারকলিপি
১৯ অক্টোবর ২০২৬

কচাকাটাকে উপজেলায় উন্নীত করতে জেলা প্রশাসককে স্মারকলিপি

মোঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা প্রশাসনিক থানাকে পৃথক উ...

ঘরের দেয়ালে শেষ কথা লিখে মা ও দুই শিশুর মৃত্যু
১৯ অক্টোবর ২০২৬

ঘরের দেয়ালে শেষ কথা লিখে মা ও দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি শয়নকক্ষ থেকে এক মা ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুল...

২০ সেকেন্ডে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি, ভিডিও ভাইরাল
১৯ অক্টোবর ২০২৬

২০ সেকেন্ডে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি, ভিডিও ভাইরাল

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুদিদোকানে ঢুকে জামায়াতের কর্মী মো. মিজানুর রহমান ওরফে নিজামকে গুলি করার...

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৪৮ ভরি সোনা জব্দ, যাত্রী আটক
১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৪৮ ভরি সোনা জব্দ, যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগে লুকানো অবস্থায় প্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে