গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

সবুজ ছেড়ে গোলাপি জার্সিতে মাঠে নামবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:২৫ এএম ২০২৬
সবুজ ছেড়ে গোলাপি জার্সিতে মাঠে নামবে পাকিস্তান
ছবি

ছবি সংগৃহীত

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে আবারও চিরচেনা সবুজ জার্সির বদলে গোলাপি পোশাকে মাঠে নামবে পাকিস্তান ক্রিকেট দল। এ উপলক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামও সাজানো হবে গোলাপি আবহে। ম্যাচে গোলাপি স্টাম্প, প্রচারমূলক বার্তা এবং বিশেষ আয়োজনের মধ্য দিয়ে রোগটির প্রাথমিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হবে। 

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্যোগে আগামী ২৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ এক দিনের আন্তর্জাতিক ম্যাচে গোলাপি জার্সি পরে খেলবে শাহিন শাহ আফ্রিদির দল। পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে চলমান এই সিরিজের ম্যাচটি স্তন ক্যানসার সচেতনতা দিবস হিসেবে পালন করবে বোর্ড। 

 

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেও গোলাপি পোশাকে মাঠে নেমেছিল পাকিস্তান।

 


বিশ্বজুড়ে অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। এরই অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এবারও বিশেষ উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর লক্ষ্য স্তন ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণ, নিয়মিত পরীক্ষা এবং সময়মতো চিকিৎসার বিষয়ে জনসচেতনতা বাড়ানো।

বিশেষ এই ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের পাশাপাশি ইংল্যান্ড দলের খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকারদেরও গোলাপি ফিতা পরার আমন্ত্রণ জানানো হবে। স্তন ক্যানসারে আক্রান্ত ব্যক্তি এবং সুস্থ হয়ে ওঠা রোগীদের প্রতি সংহতি প্রকাশ করতেই এ উদ্যোগ। ম্যাচের সময় গোলাপি রঙের স্টাম্প ব্যবহার করা হবে। 

 

স্টেডিয়ামের বড় পর্দা ও এলইডি বোর্ডে স্তন ক্যানসার সচেতনতাবিষয়ক বার্তা প্রচার করা হবে। সরাসরি সম্প্রচারের সময় ধারাভাষ্যকাররাও এ রোগের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় তথ্য তুলে ধরবেন।


মাঠের আয়োজনের পাশাপাশি ডিজিটাল প্রচারও চালাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশেষভাবে ধারণ করা ভিডিওতে পাকিস্তানের ক্রিকেটাররা স্তন ক্যানসার ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের গুরুত্ব নিয়ে কথা বলবেন। বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হবে সচেতনতামূলক বিশেষ আয়োজন। 

 

ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে থেকে গাদ্দাফি স্টেডিয়ামে ‘পিঙ্ক রিবন’ কার্যক্রমে অংশ নিতে পারবেন দর্শকেরা। এ আয়োজনের মাধ্যমে রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের প্রতি সমর্থন জানানো হবে।


এ ছাড়া সীমিত সংস্করণের গোলাপি পোশাকও বাজারে আনছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মধ্যে থাকবে ভ্রমণের উপযোগী পোলো শার্ট ও সমর্থকদের জন্য বিশেষ শার্ট। বোর্ডের স্টেডিয়ামভিত্তিক বিক্রয়কেন্দ্রে ১৯ অক্টোবর থেকে এসব পোশাক পাওয়া যাচ্ছে। অনলাইনেও কেনা যাবে বোর্ডের আনুষ্ঠানিক বিপণনমাধ্যমে। 

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এ উদ্যোগের লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার বিষয়ে আরও বেশি মানুষকে সচেতন করা এবং প্রাথমিক শনাক্তকরণ, নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা।

ডিসি/আপ্র/১৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপের আগে বুমরাকে বেছে বেছে খেলানোর পরামর্শ শাস্ত্রীর
১৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপের আগে বুমরাকে বেছে বেছে খেলানোর পরামর্শ শাস্ত্রীর

চোটের সঙ্গে লড়াই করে বারবার মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরা। তবে ভারতের এই তারকা পেসারকে নিয়ে এবার সতর্ক...

বাংলাদেশকে ৩০৫ রানের বড় লক্ষ্য দিলো আফগানিস্তান
১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে ৩০৫ রানের বড় লক্ষ্য দিলো আফগানিস্তান

ওমানের আল আমিরাতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখে...

দুর্দান্ত সব গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
১৯ অক্টোবর ২০২৬

দুর্দান্ত সব গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

আর্দা গুল্যার ও কিলিয়ান এমবাপের চোখধাঁধানো গোলে সাত মিনিটের ব্যবধানে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ...

শাহজালাল বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
১৮ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে