গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য জনগণ তাঁকে ভোট দিয়েছেন বলে মন্তব্য করেছেন রংপুরের বদরগঞ্জের সংসদ সদস্য এটিএম আজাহারুল ইসলাম। তিনি বলেন, জনগণের সেই বিশ্বাসের মর্যাদা দিতেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বদরগঞ্জ উপজেলা থেকে হাসপাতাল সড়কে ‘মরা তিস্তা’ নদীর ওপর নির্মিত নতুন ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদরগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে নির্মিত ব্রিজটির কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়ায় উদ্বোধনের পর এটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ব্রিজটি চালু হওয়ায় এলাকার দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান হয়েছে বলে স্থানীয়রা জানান। উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের সঙ্গে এলাকার বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সংসদ সদস্য।

এ সময় এটিএম আজাহারুল ইসলাম বলেন, নতুন ব্রিজটি চালু হওয়ায় হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের আর কয়েক কিলোমিটার পথ ঘুরে আসতে হবে না। একই সঙ্গে এ পথ চালু হওয়ায় বদরগঞ্জ পৌর শহরের ওপর যানবাহনের চাপ কমবে এবং যানজটও অনেকাংশে নিরসন হবে।

এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, বদরগঞ্জের শহর ও গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে চলছে। নির্বাচনী এলাকায় অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক বরাদ্দ আনা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তবে উন্নয়নের সুফল দীর্ঘস্থায়ী করতে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে হবে। এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিরা সংসদ সদস্যের কাছে বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। সাবেক পৌর কাউন্সিলর নীলকান্ত পাইকার জানান, নবনির্মিত ব্রিজ ও সংলগ্ন সড়কের অধিকাংশ জমি তাঁর পৈতৃক সম্পত্তি। তাঁর বাবার অবদানের স্বীকৃতিস্বরূপ সড়কটির নাম তাঁর বাবার নামে করার দাবি জানান তিনি।

অন্যদিকে, জাসদ নেতা শামসুল হক বলেন, বদরগঞ্জ হাসপাতালে তাঁদের পূর্বপুরুষেরা বিপুল পরিমাণ জমি দান করেছিলেন। কিন্তু বর্তমানে সেই দান করা জমির সিংহভাগ দখলদারদের কবলে রয়েছে। বেদখল হয়ে থাকা সরকারি ও দাতব্য জমি উদ্ধারে সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ব্রিজের ওপর দাঁড়িয়ে স্থানীয়দের এসব দাবি ও সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন সংসদ সদস্য। তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

এ সময় বদরগঞ্জ পৌরসভার কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্রিজটির উদ্বোধনী অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
সানা/আপ্র/২৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুয়েটে আন্দোলন অব্যাহত, নতুন উপাচার্যকে লাল কার্ড
২৬ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে আন্দোলন অব্যাহত, নতুন উপাচার্যকে লাল কার্ড

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের উদ্...

কুষ্টিয়ায় বাড়ির ছাদ থেকে বল্লম নিক্ষেপে বৃদ্ধ নিহত
২৬ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বাড়ির ছাদ থেকে বল্লম নিক্ষেপে বৃদ্ধ নিহত

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে বাড়ির ছাদ থেকে ছোড়া বল্লম গলায় বিঁধে...

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই