গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নীলফামারী

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ১৮:৫৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৪ এএম ২০২৬
নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোজাম্মেল হক নয়ন: নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন। পরে প্যারেডে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

মাস্টার প্যারেড পরিচালনা করেন নীলফামারী পুলিশ লাইন্সের আরআই ও প্যারেড কমান্ডার মোফাজ্জল হোসেন সরকার।

প্যারেড শেষে পুলিশ সুপার মোটরযান শাখা ও পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন করেন। পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত কিট প্যারেড পরিদর্শন করেন তিনি।

কিট প্যারেডে পুলিশ সদস্যদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি পরিদর্শন করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সদস্যদের জিএস মার্ক প্রদান করেন পুলিশ সুপার। পাশাপাশি যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদের সংশ্লিষ্ট দপ্তর থেকে তা সংগ্রহের নির্দেশ দেন তিনি।

কিট পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, নিয়মিত পিটি ও প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) আব্দুল্লাহ আল মাহমুদ খানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
সানা/আপ্র/১৪/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র

একেএম ফজলুল হক: সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এ সময়ে মশক নিধন ও জনসচেতনতা ক...

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন
১৪ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬...

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ

কক্সবাজারের টেকনাফে সাঁড়াশি অভিযান চালিয়ে মানবপাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও...

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না সরকার: আইনমন্ত্রী
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না সরকার: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই