গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

খোলাহাটি মেলায় লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০৭ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:২২ এএম ২০২৬
খোলাহাটি মেলায় লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় লটারি কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্রজনতা’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন মাওলানা শফিকুর রহমান সাইফি, মাওলানা মুফতি মঈন উদ্দিন তাওহীদ, মুফতি হাসানুল ইসলাম, সাংবাদিক মাহবুব রহমান বিপ্লব, ছাত্রনেতা শিব্বির রহমান, স্বপ্নিল মাহমুদ, আকিনুর রহমান ও হোসেন আলী তুফান।

বক্তারা অভিযোগ করেন, খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় পরিচালিত লটারির কারণে এলাকায় সামাজিক ও নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। তাঁদের দাবি, লটারিকে কেন্দ্র করে আর্থসামাজিক সমস্যাও বাড়ছে।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, লটারি বন্ধের বিষয়ে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোও পরস্পরের ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন।

বক্তারা জানান, স্থানীয় লোকজন এক পর্যায়ে লটারির টিকিট ও ড্রাম আটক করে থানায় জমা দিলেও পরে সেগুলো আবার মেলা কমিটির কাছে ফিরে যায় বলে তাঁরা অভিযোগ পেয়েছেন।

সমাবেশ থেকে তিন দিনের মধ্যে লটারি কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ঘেরাও এবং কাফনের কাপড় পরে মেলায় লং মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে