গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাহনেওয়াজ কবির ইমনের দুটি কবিতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ১১:১০ এএম ২০২৬
শাহনেওয়াজ কবির ইমনের দুটি কবিতা
ছবি

সংগৃহীত

ঈদ আসুক

পশ্চিমাকাশে উঠেছে ঈদের চাঁদ;
ঈদ মুবারক, ঈদ মুবারক- ঈদ।
চারিদিকে আনন্দ ভেঙেছে বাঁধ-
সাজ সাজ রবে উচ্ছ্বসিত জনপদ।

বাঁকা-চাঁদ আর রাতের আলাপন,
বাসন্তী লগ্নে তোমাকে অভিবাদন।
রমজান শেষে তোমার শুভাগমন-
ত্যাগ-সংযমের পর সুখের কথন।

রমজানের এই সংযমেরই শিক্ষায়,
পূর্ণ করো রে জীবন ধর্মের দীক্ষায়।
উম্মার খেদমতে এগিয়ে আসা চাই;
বিভেদের দরজা গুঁড়িয়ে দিও তাই।

এই ঈদ আসে খুশির রহমত নিয়ে;
খোদার আরশের শান্তির বার্তাতে।
শুকরিয়া তাই, সবার প্রিয় হজরতে-
শান্তি আসুক তোমার সব উম্মতে।

তোমারা যারা আছ ভীষণ সুখে;
একটু নজর দিও গো তাদের তরে।
দুঃখের সাথে নিত্যই যাদের বাধে-
থাক আনন্দ তাদেরও সমানভাবে।

সিয়াম সাধনার ফসল নিতে ঘরে,
ভেদাভেদ ভুলে আনন্দ নাও বেটে।
ঈদ আসুক অসহায়-ভাঙা বস্তিতে;
ঈদ হোক সত্য ও সমতার ভিত্তিতে।

ঈদের খুশি 
ওই আকাশে চাঁদ উঠেছে;
আসল খুশির ঈদ।
রোজার শেষে মিষ্টি হেসে;
উঠল নতুন চাঁদ।
চাঁদ-রাতে তাই হল্লা করে;
আতর কিনতে যাও।
খুশবু গায়ে জামা পরে,
সবে ঈদগাহে যাও।
সবার সাথে কোলাকুলি;
হাত মিলাও হাতে।
গরিব-দুঃখী হিংসা ভুলে;
বুক মেলাও বুকে।

খোদার কাছে দু’হাত তুলে,
করো হে মোনাজাত।
বালা-মুসিবত জগৎ থেকে
ঘুচিয়ে চাও নাজাত।
দরুদ-তসবিহ পড়ো সবে;
জাগাও তাকওয়া।
তোমার দেখা দিও গো খোদা
এইটুকুন চাওয়া।
রোজ হাশরে করো গো দয়া,
আল্লাহ দয়াময়।
ঈদের খুশি হাশরের মাঠে,
পায় যেন গো সবাই।

আপ্র/কেএমএএ/১৩.০৩.২৬

সংশ্লিষ্ট খবর

বিশ্ব সাহিত্যেও পৌঁছেছে জসীম উদ্দীনের গ্রামীণ চিরন্তন ও শাশ্বত রূপ
১১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব সাহিত্যেও পৌঁছেছে জসীম উদ্দীনের গ্রামীণ চিরন্তন ও শাশ্বত রূপ

জসীম উদ্দীন বাংলা সাহিত্যের এমন এক বিরল ও অনন্য প্রতিভা- যিনি মাটির সোঁদাগন্ধে জড়ানো লোকজ আখ্যানকে...

আসমানী ঝড়ের উপাখ্যান
১১ সেপ্টেম্বর ২০২৬

আসমানী ঝড়ের উপাখ্যান

গল্প===

একগুচ্ছ কবিতা
১১ সেপ্টেম্বর ২০২৬

একগুচ্ছ কবিতা

তোমাকে পাইনি বলেআতিকুর ফরায়েজীতোমাকে পাইনি বলেপৃথিবী থেমে যায়নি,নদীগুলো যথারীতি সাগরের দিকে যায়,শালি...

শ্রীকৃষ্ণের জন্মদিনে শুনি ধর্মবাণী
০৫ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের জন্মদিনে শুনি ধর্মবাণী

কবিতা--------------

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে