গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাজিয়া

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:২০ এএম ২০২৬
আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাজিয়া
ছবি

ছবি সংগৃহীত

ভোর হতে না হতেই শুরু হয় সাজিয়া সুলতানার নতুন দিনের লড়াই। একদিকে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসারের দায়িত্ব, অন্যদিকে সংসার ও দুই সন্তানকে সময় দেওয়া। এত ব্যস্ততার মধ্যেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন তিনি। সেই স্বপ্ন পূরণের পথেই এবার আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশ নিতে যাচ্ছেন সাজিয়া।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হবে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে লাল-সবুজ পতাকা হাতে বিশ্বের সেরা ট্রায়াথলেটদের সঙ্গে প্রতিযোগিতায় নামবেন এই বাংলাদেশি অ্যাথলেট।

চীনে সাফল্য ও ফ্রান্সের টিকিট: বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে সাজিয়াকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। গত ১৭ মে চীনের সাংহাইয়ের চংমিং দ্বীপে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। বিশ্বের প্রায় ২ হাজার ৫০০ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে নারী ৪০-৪৪ বয়স শ্রেণিতে ৭ ঘণ্টা ৩১ মিনিট সময়ে সাঁতার, সাইক্লিং ও দৌড় শেষ করেন সাজিয়া। এই সাফল্যের মাধ্যমে তিনি নিশ্চিত করেন ফ্রান্সে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট।

আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় প্রতিযোগীদের বিরতিহীনভাবে ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। শারীরিক ও মানসিক সক্ষমতার কঠিন পরীক্ষার এই প্রতিযোগিতায় অংশ নেওয়াই বড় এক চ্যালেঞ্জ।

সীমাবদ্ধতা পেরিয়ে প্রস্তুতি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়ে ওঠা সাজিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। চাকরি ও পারিবারিক ব্যস্ততার পাশাপাশি নিয়মিত ভোরে দৌড়, সাইক্লিং ও সাঁতারের অনুশীলন করেছেন তিনি। বাংলাদেশে ট্রায়াথলনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা সীমিত হলেও পরিবার ও কোচের সহযোগিতায় নিজের প্রস্তুতি চালিয়ে গেছেন। এই যাত্রায় সব সময় পাশে ছিলেন তার স্বামী ডিপিডিসির কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও দুই সন্তান।

বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানোর স্বপ্ন: সাজিয়া মনে করেন, লক্ষ্য স্থির থাকলে দায়িত্বের পাশাপাশি নিজের স্বপ্নও পূরণ করা সম্ভব। তিনি জানান, ফিনিশিং লাইনে বাংলাদেশের পতাকা নিয়ে পৌঁছানোর মুহূর্তটি হবে তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। তবে আয়রনম্যান প্রতিযোগিতার ব্যয় নিয়েও রয়েছে বড় চ্যালেঞ্জ। বিশেষায়িত সরঞ্জাম, নিবন্ধন ফি, প্রশিক্ষণ ও বিদেশ ভ্রমণের খরচ এতদিন নিজের সঞ্চয় ও ব্যক্তিগত প্রচেষ্টায় বহন করেছেন তিনি। এখন করপোরেট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা পেলে বিশ্বমঞ্চের এই যাত্রা আরও সহজ হবে বলে আশা করছেন সাজিয়া।

এবারের আয়রনম্যান ৭.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাজিয়ার সঙ্গে অংশ নেবেন বাংলাদেশের আরেক নারী ট্রায়াথলেট ফেরদৌসী আক্তার মারিয়া। একই আসরে প্রথমবারের মতো দুই বাংলাদেশি নারী অ্যাথলেট দেশের পতাকা তুলে ধরতে যাচ্ছেন।

কেএমএএ/আপ্র/২২.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী-কন্যাশিশু
০২ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী-কন্যাশিশু

গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৫৫ জন...

গবেষণা: শিশুর যত্নে বাবাদের অংশগ্রহণ সবচেয়ে কম
২৮ আগস্ট ২০২৬

গবেষণা: শিশুর যত্নে বাবাদের অংশগ্রহণ সবচেয়ে কম

শিশুর সুস্থ ও পূর্ণাঙ্গ বিকাশে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বাস্তবে তাঁরাই শিশুদের যত্নে সবচেয়ে...

আমিরাতের প্রথম নারী পাইলট প্রশিক্ষণ অধিনায়ক তিনি
২৮ আগস্ট ২০২৬

আমিরাতের প্রথম নারী পাইলট প্রশিক্ষণ অধিনায়ক তিনি

সংযুক্ত আরব আমিরাতের বিমান খাতে নতুন ইতিহাস গড়েছেন ইতিহাদ এয়ারওয়েজের অধিনায়ক হুদা আল মুসাল্লামি। দেশ...

শোষণমূলক ও বিপজ্জনক কাজে নিয়োজিত লেখাপড়াবঞ্চিত শিশুরা
১৯ আগস্ট ২০২৬

শোষণমূলক ও বিপজ্জনক কাজে নিয়োজিত লেখাপড়াবঞ্চিত শিশুরা

পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বেশি বেশি শিশু এখন নগর ও শহরে বাস করে। অনেকেই শিক্ষা, চিকিৎসা ও বিনোদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে