গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিশু হঠাৎ নিখোঁজ হলে দ্রুত পরিকল্পিতভাবে অনুসন্ধান জরুরি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৩ এএম ২০২৬
শিশু হঠাৎ নিখোঁজ হলে দ্রুত পরিকল্পিতভাবে অনুসন্ধান জরুরি
ছবি

ছবি সংগৃহীত

একটি শিশু হঠাৎ হারিয়ে গেলে পুরো পরিবারের ওপর অন্ধকার নেমে আসে। কোথায় খুঁজবেন, কাকে জানাবেন, থানায় যাবেন কি না- এসব ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায়। কিন্তু এমন পরিস্থিতিতে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব খোঁজ শুরু করা জরুরি। আতঙ্কিত হওয়া স্বাভাবিক। তবে প্রথম কয়েক ঘণ্টায় পরিবারের সদস্যরা যত দ্রুত ও পরিকল্পিতভাবে কাজ করতে পারবেন, ততই অনুসন্ধান সহজ হবে। তাই শিশু নিখোঁজ হওয়ার পর ‘আরেকটু অপেক্ষা করি, হয়তো নিজেই ফিরে আসবে’- এমন সিদ্ধান্ত না নিয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া ভালো। পরিবারের সদস্যদের পাশাপাশি পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তাও দ্রুত নেওয়া প্রয়োজন।

গোল্ডেন আওয়ার কেন জরুরি: শিশু নিখোঁজ হওয়ার পর প্রথম কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, শিশু নিখোঁজ হওয়ার পর প্রথম ১ থেকে ৩ ঘণ্টা সময়কে বলা হয় ‘গোল্ডেন আওয়ার’। শিশুটি আশপাশের এলাকাতেই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কোনো অপহরণকারী বা চক্র তাকে দূরে বা অন্য জেলায় নিয়ে যাওয়ার সুযোগ পায় না এবং সিসিটিভি ফুটেজ বা প্রত্যক্ষদর্শীদের তথ্যও থাকে। অতএব সন্তানকে খুঁজে না পেলে এমনিতেই ফিরে আসবে ভেবে অপেক্ষা করে এই গোল্ডেন আওয়ার নষ্ট করা যাবে না।

প্রথমেই আশপাশের জায়গাগুলো খোঁজা: শিশুটিকে সর্বশেষ কোথায় এবং কখন দেখা গেছে, সেটা আগে নিশ্চিত করুন। সে কার সঙ্গে ছিল, কী করছিলসব তথ্য পরিবারের সদস্যদের কাছ থেকে জেনে নিন। এরপর বাড়ির প্রতিটি ঘর, সিঁড়ি, ছাদ, বারান্দা, গ্যারেজ, আশপাশের গলি, দোকান, মাঠ, পার্ক বা খেলার জায়গায় খুঁজুন। শিশু স্কুল থেকে নিখোঁজ হলে স্কুলের আশপাশ, রাস্তা এবং যাতায়াতের সম্ভাব্য পথও দেখুন। এলাকাতে মাইক বা লাউডস্পিকারে সঙ্গে সঙ্গে ঘোষণা দিন। একজন সব জায়গায় খুঁজতে গেলে সময় বেশি লাগবে। তাই পরিবারের সদস্য, প্রতিবেশী ও পরিচিতদের কয়েকটি দলে ভাগ করে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো যেতে পারে।

দেরি না করে পুলিশকে জানানো: শিশু নিখোঁজ হওয়ার পর পুলিশকে জানাতে কোনো নির্দিষ্ট সময় অপেক্ষা করার প্রয়োজন নেই। যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় যোগাযোগ করুন। জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা যেতে পারে। পুলিশকে জানানোর সময় শিশুটিকে সর্বশেষ কোথায় দেখা গেছে, কোন পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কি না- এসব তথ্য দিন। দোকান, বাসা, স্কুল, রাস্তা বা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ থাকলে সেটি দ্রুত সংরক্ষণের উদ্যোগ নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ সময় পেরিয়ে গেলে ফুটেজ সংরক্ষণ বা শনাক্ত করার বিষয়টি কঠিন হতে পারে।

শিশুর সব তথ্য হাতের কাছে রাখা: পুলিশকে জানানোর সময় শিশুর সাম্প্রতিক একটি পরিষ্কার ছবি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর একটি। পাশাপাশি শিশুর নাম, বয়স, উচ্চতা, গায়ের রং, চুলের ধরন, পরনের পোশাক ও জুতার বিবরণ জানাতে হবে।শিশুর শরীরে কোনো বিশেষ জন্মদাগ, তিল বা অন্য কোনো শনাক্তকারী চিহ্ন থাকলে সেটিও জানান। শিশুর কাছে মোবাইল ফোন থাকলে ফোন নম্বর, শেষবার কখন যোগাযোগ হয়েছে এবং কোনো কল বা মেসেজ পাওয়া গেছে কি না-এসব তথ্যও পুলিশকে দিন। ফোনের তথ্য বা কোনো মেসেজ নিজেরা মুছে ফেলবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবধানে খবর ছড়ানো: শিশুর ছবি ও প্রয়োজনীয় তথ্য দিয়ে স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে নিখোঁজের খবর জানানো যেতে পারে। বিশেষ করে যে এলাকায় শিশুটিকে সর্বশেষ দেখা গেছে, ওই এলাকার স্থানীয় গ্রুপগুলোতে খবর পৌঁছালে অনেক মানুষের কাছে দ্রুত তথ্য পৌঁছাতে পারে। তবে পোস্ট করার সময় সতর্ক থাকতে হবে। শিশুর পূর্ণ বাসার ঠিকানা, জন্মনিবন্ধন নম্বর, অভিভাবকের ব্যক্তিগত ফোন নম্বর বা অন্য কোনো সংবেদনশীল তথ্য প্রকাশ করা উচিত নয়। শিশুর নাম, বয়স, সাম্প্রতিক ছবি, পোশাক, সর্বশেষ দেখা যাওয়ার স্থান ও যোগাযোগের জন্য পুলিশের দেওয়া তথ্য বা পরিবারের উপযুক্ত যোগাযোগের মাধ্যম ব্যবহার করা যেতে পারে।

হাসপাতাল ও যাতায়াতের জায়গাগুলোতেও খোঁজ নেওয়া: শিশুটি কোথায় যেতে পারে, সেই সম্ভাবনা ধরে আশপাশের হাসপাতাল, ক্লিনিক, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রে খোঁজ নেওয়া যেতে পারে। রাস্তার মোড়, গলির শেষ প্রান্ত এবং মূল সড়কের সঙ্গে সংযোগস্থলগুলোও ভালোভাবে দেখা দরকার। আশপাশের দোকানদার, নিরাপত্তাকর্মী, রিকশাচালক, পথচারী বা স্থানীয় বাসিন্দারা শিশুটিকে দেখে থাকলে তাদের কাছ থেকেও তথ্য পাওয়া যেতে পারে।

দ্রুত পদক্ষেপই গুরুত্বপূর্ণ: শিশু নিখোঁজ হওয়ার ঘটনা পরিবারের জন্য অত্যন্ত আতঙ্কের। কিন্তু সেই আতঙ্কে বসে থাকা বা একে অপরকে দোষারোপ করলে মূল্যবান সময় নষ্ট হতে পারে। একজন পুলিশকে জানানোর দায়িত্ব নিন, কয়েকজন আশপাশে খুঁজুন, কেউ সিসিটিভির তথ্য সংগ্রহ করুন আবার কেউ শিশুর ছবি ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখুন। শিশু নিখোঁজ হলে অপেক্ষা করবেন না। দ্রুত পুলিশকে জানান এবং একই সঙ্গে পরিকল্পিতভাবে আশপাশে খোঁজ শুরু করুন।

একটি শিশুকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই পরিবারের সদস্য, পুলিশ, স্থানীয় মানুষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান- সবাই মিলে যত দ্রুত কাজ শুরু করা যায়, ততই অনুসন্ধানের পরিধি বৃদ্ধি করা সম্ভব। সূত্র: ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন।

কেএমএএ/আপ্র/২৫.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

ক্রয়াদেশ কমায় ছাঁটাই বৃদ্ধিতে পোশাকশিল্পের নারী শ্রমিকরা উদ্বিগ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

ক্রয়াদেশ কমায় ছাঁটাই বৃদ্ধিতে পোশাকশিল্পের নারী শ্রমিকরা উদ্বিগ্ন

ভোরের আলো ফুটতেই নারী শ্রমিকরা নির্দিষ্ট সময় কাজ, মাস শেষে বেতন এবং ওই আয় দিয়ে সংসারের খরচ, সন্তানের...

একের পর এক শিশু হত্যায় অভিভাবকসহ আতঙ্কিত দেশবাসী
৩০ সেপ্টেম্বর ২০২৬

একের পর এক শিশু হত্যায় অভিভাবকসহ আতঙ্কিত দেশবাসী

আজকের শিশু আগামী দিনের কাণ্ডারি। সেই শিশুরাই একের পর এক নিখোঁজ ও হত্যার শিকার হচ্ছে। অভিভাবকরা উদ্ব...

নানা বঞ্চনা ও প্রতারণার শিকার হয়ে দেশে ফেরেন নারী শ্রমিকরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

নানা বঞ্চনা ও প্রতারণার শিকার হয়ে দেশে ফেরেন নারী শ্রমিকরা

স্বামীর স্বল্প আয়ে তিন ছেলেমেয়ে নিয়ে নারায়ণগঞ্জের বীণা রানী দাসের সংসারে টানাটানি লেগে থাকত। মাঝবয়সী...

নিজ থানায় প্রথম হয়েও ভেরিফিকেশনে বাদ তামান্না
৩০ সেপ্টেম্বর ২০২৬

নিজ থানায় প্রথম হয়েও ভেরিফিকেশনে বাদ তামান্না

মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরির স্বপ্নটা যখন প্রায় হাতের মুঠোয়, তখনই যেন সবকিছু থমকে গেল তামান্না...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 মিনিট আগে