গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

৩৫০ উইকেটে দ্রুততম রাবাদা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
৩৫০ উইকেটে দ্রুততম রাবাদা
ছবি

ছবি সংগৃহীত

কেপ টাউন টেস্টে লক্ষ্য তাড়ায় নামা অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ওভারে জোড়া আঘাত হানলেন কাগিসো রাবাদা। পরে আরেকটি শিকার ধরে সবচেয়ে কম বলে ৩৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার। নামের পাশে ৩৪৬ টেস্ট উইকেট নিয়ে ম্যাচটি খেলতে নামেন রাবাদা। প্রথম ইনিংসে একটি উইকেট পান তিনি। আর শনিবার ম্যাচের শেষ দিনের শুরুতে আরও তিন শিকার ধরে সাড়ে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই পেসার।


এই উইকেটগুলো নিতে রাবাদার লেগেছে ১৩ হাজার ৮০৮ বল। ১৪ হাজার ৭১৯ বলে ৩৫০ উইকেট নিয়ে এতদিন রেকর্ডটি ছিল রাবাদার স্বদেশি ডেল স্টেইনের। ৩৫০ টেস্ট উইকেট নিতে পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াকার ইউনিসের লেগেছিল ১৪ হাজার ৯০৫ বল। 

ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ম্যালকম মার্শালের ১৬ হাজার ২৮৫ এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের ১৬ হাজার ৯০৮। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে ৩৫০ উইকেট নিলেন রাবাদা। অন্য তিন জন হলেন স্টেইন (৪৩৯), শন পোলক (৪২১) ও মাখায়া এনটিনি (৩৯০)। ৭৫তম টেস্টে এসে এই মাইলফলকে পা রাখলেন রাবাদা। সবচেয়ে কম টেস্টে ৩৫০ উইকেট নেওয়া বোলার দুজন, রিচার্ড হ্যাডলি ও স্টেইন, ৬৯ ম্যাচে। 

ডেনিস লিলির লেগেছিল ৭০ ম্যাচ, গ্লেন ম্যাকগ্রার ৭৫ ম্যাচ। রাবাদার সমান টেস্ট লেগেছিল মার্শালের। প্রথম ইনিংসে প্যাট কামিন্সকে এলবিডব্লিউ করেন রাবাদা। এবার ম্যাচের চতুর্থ ইনিংসের প্রথম ওভারে ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে ফেরান তিনি। 

লেগ সাইডের বল খেলে কট বিহাইন্ড হন রেনশ। আর ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে এলবিডব্লিউ হন লাবুশেন। কয়েক ওভার পর ছন্দে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডকে বিদায় করে ৩৫০ উইকেটে পা রাখেন রাবাদা। গালিতে ক্যাচ দেন হেড।

ডিসি/আপ্র/৩১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
৩১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিউল্যান্ডসে সিরিজ নির্ধারণী টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচ...

উইন্ডিজের কৃতিত্বের চেয়ে নিজেদের ব্যর্থতাই বেশি দেখছেন শান্ত
৩১ অক্টোবর ২০২৬

উইন্ডিজের কৃতিত্বের চেয়ে নিজেদের ব্যর্থতাই বেশি দেখছেন শান্ত

দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ জোমেল ওয়ারিক্যান। তবে তার প্রতি পূর্ণ সম্মান রেখেই ব...

নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার
৩১ অক্টোবর ২০২৬

নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

নিউ জিল্যান্ড সফরে চতুর্থ টি-টোয়েন্টি থেকে বৈভাব সুরিয়াভানশিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে...

হাকিমির হ্যাটট্রিক, অবদান রাখলেন পাঁচ গোলে
৩১ অক্টোবর ২০২৬

হাকিমির হ্যাটট্রিক, অবদান রাখলেন পাঁচ গোলে

ডিফেন্ডার হলেও মোটামুটি নিয়মিতই গোল করেন আশরাফ হাকিমি। আক্রমণের জোগান দেন নিয়মিতই। কিন্তু হ্যাটট্রিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই