গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

হাকিমির হ্যাটট্রিক, অবদান রাখলেন পাঁচ গোলে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
হাকিমির হ্যাটট্রিক, অবদান রাখলেন পাঁচ গোলে
ছবি

ছবি সংগৃহীত

ডিফেন্ডার হলেও মোটামুটি নিয়মিতই গোল করেন আশরাফ হাকিমি। আক্রমণের জোগান দেন নিয়মিতই। কিন্তু হ্যাটট্রিক তো অনেকটা অভাবনীয়ই। তেমন অসাধারণ কিছুই এবার করে দেখালেন তিনি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করার পাশাপাশি পাঁচ গোলে অবদান রেখে পিএসজিকে জেতালেন এই রাইট ব্যাক। চোটের কারণে খাভিচা কাভারাৎস্খেলিয়া, উসমান দেম্বেলেরা ছিলেন না। চোট সমস্যা ছিল আরও কয়েকজনের। আগের ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন আনেন কোচ লুইস এনরিকে। তবে হাকিমি একাই যেন পূরণ করে দেন সবার শূন্যতা।


ফরাসি লিগের ম্যাচটিতে লু আবহাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে পিএসজি। দলের সবকটি গোলই এসেছে হাকিমির ছোঁয়ায়। ক্লাব ও দেশের হয়ে ক্যারিয়ারের ৪৮৬তম ম্যাচে প্রথমবার হ্যাটট্রিকের স্বাদ পেলেন ২৭ বছর বয়সী তারকা। ম্যাচের শুরুর দিকে অবশ্য পিএসজিকে একটু নাড়িয়ে দিয়েছিল লু আবহা। ঘরের মাঠে তারা এগিয়ে যায় অষ্টাদশ মিনিটে। তবে পিএসজি পাল্টা আক্রমণ করতে সময় নেয়নি। ২৬তম মিনিটে সমতা ফেরান বেলজিয়ান উইঙ্গার মিকা গটস। 

দুই মিনিট পরই হাকিমি এগিয়ে দেন দলকে। প্রথমার্ধ শেষ হয় ২-১ স্কোরলাইনে। ৫৫তম মিনিটে হাকিমি ব্যবধান বাড়ান ফ্রি কিক থেকে। ৬২তম মিনিটে প্রতি আক্রমণ থেকে সেনি মায়ুলুর গোলেও হাকিমি ছিলেন প্রাণকেন্দ্রে। ৬৯তম মিনিটে তিনি পূর্ণ করেন হ্যাটট্রিক। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গত চার মৌসুমের মধ্যে এক ম্যাচে পাঁচ গোলে অবদান রাখা চতুর্থ ফুটবলার হাকিমি। ফরাসি লিগে সবশেষ এমন কিছু করতে পেরেছিলেন ২০২২ সালে অগাস্টে পিএসজির হয়েই নেইমার।


“আমার জন্য দারুণ এক রাত। প্রথমত, আমরা জিতেছি এবং আরও একটি কারণ, এটা আমার প্রথম হ্যাটট্রিক। আমি খুবই খুশি এবং আশা করি, এই জার্সিতে যত সম্ভব বেশি গোল করতে পারব।” সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির এটি টানা নবম জয়। 

লিগে শীর্ষস্থান ধরে রাখল তারা ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে। লুইস এনরিকের জন্য ম্যাচটি ছিল স্মরণীয়। ১২৭ জয় নিয়ে পিএসজির ইতিহাসে সবচেয়ে বেশি জয় পাওয়া কোচের রেকর্ডে স্পর্শ করেছেন লহাঁ ব্লাঁকে। তিনি অবশ্য এই অর্জনের কৃতিত্ব দিলেন তার ফুটবলারদের। “আমি ভাগ্যবান যে এই মানের একটি ক্লাবের কোচ হতে পেরেছি এবং অবিশ্বাস্য ফুটবলারদের পেয়েছি। আমি খুবই খুশি এবং আশা করি, প্যারিসে ইতিহাস গড়া অব্যাহত রাখব।”

ডিসি/আপ্র/৩১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
৩১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিউল্যান্ডসে সিরিজ নির্ধারণী টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচ...

উইন্ডিজের কৃতিত্বের চেয়ে নিজেদের ব্যর্থতাই বেশি দেখছেন শান্ত
৩১ অক্টোবর ২০২৬

উইন্ডিজের কৃতিত্বের চেয়ে নিজেদের ব্যর্থতাই বেশি দেখছেন শান্ত

দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ জোমেল ওয়ারিক্যান। তবে তার প্রতি পূর্ণ সম্মান রেখেই ব...

নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার
৩১ অক্টোবর ২০২৬

নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

নিউ জিল্যান্ড সফরে চতুর্থ টি-টোয়েন্টি থেকে বৈভাব সুরিয়াভানশিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে...

৩৫০ উইকেটে দ্রুততম রাবাদা
৩১ অক্টোবর ২০২৬

৩৫০ উইকেটে দ্রুততম রাবাদা

কেপ টাউন টেস্টে লক্ষ্য তাড়ায় নামা অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ওভারে জোড়া আঘাত হানলেন কাগিসো রাবাদা। পরে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই