গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার

শুধু সংসদে কথা বলেই বিরোধী কাজ শেষ নয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৩ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ০৪:৪৪ এএম ২০২৬
শুধু সংসদে কথা বলেই বিরোধী কাজ শেষ নয়
ছবি

রোববার অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে “জাতীয় বাজেট ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার -ছবি সংগৃহীত

দেশের অর্থনীতিকে গতিশীল করতে সরকারের সঙ্গে সহযোগিতামূলক ভূমিকা রাখার পাশাপাশি বিরোধী দলকে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৪ মে) অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে “জাতীয় বাজেট ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “বিরোধী দল কেবল সংসদে কথা বলে চলে আসবে, বিষয়টি তা নয়।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সরকার ও বিরোধী দলকে সমানভাবে দায়িত্ব পালন করতে হয়।

পরওয়ার বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা, যা এখন বৃদ্ধি পেয়ে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে বাজেটের আকার বাড়লেও জনগণের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

তিনি অভিযোগ করেন, অতীতে কখনো কখনো বাজেট “লুটপাটের হাতিয়ার” হিসেবে ব্যবহৃত হয়েছে। আসন্ন বাজেট যেন দুর্নীতি ও অপচয়ের হাতিয়ার না হয়, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

সভায় আরও বক্তারা বলেন, বাজেটকে জনকল্যাণমুখী ও সর্বজনীন করতে হবে এবং দুর্নীতি ও অর্থপাচার রোধে সরকারের অবস্থান স্পষ্ট হওয়া উচিত। অনুষ্ঠানে অর্থনীতিবিদ, সাবেক আমলা ও সাংবাদিকরা অংশ নেন।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার
১৬ অক্টোবর ২০২৬

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার

জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করতে না পারলে দোয়া-ফুঁ দিয়ে কোনো কাজ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বাং...

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে না
১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে না

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে নাডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে এবং এ ক্ষ...

শ্রমিকদের ধর্মঘটে অনির্দিষ্টকাল উত্তরার পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
১৫ অক্টোবর ২০২৬

শ্রমিকদের ধর্মঘটে অনির্দিষ্টকাল উত্তরার পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখ...

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে