গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তেলের সংকট না থাকলে পাম্পে তিন কিলোমিটার লাইন কেন: রুমিন ফারহানা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪২ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৪৬ এএম ২০২৬
তেলের সংকট না থাকলে পাম্পে তিন কিলোমিটার লাইন কেন: রুমিন ফারহানা
ছবি

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা দেখছি মাঝরাত পর্যন্ত লাইনে থেকেও মানুষ তেল পাচ্ছে না, অথচ সরকারের এ ব্যাপারে কোনো হেলদোল নেই।

তিনি বলেন, আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধিই হইলো। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। মন্ত্রীরা সংসদে অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। তেলের সংকট না থাকলে পাম্পে তিন কিলোমিটার লাইন কেন?

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এমন প্রশ্ন ছুড়ে দেন রুমিন ফারহানা।

জ্বালানি তেলের সংকটের চিত্র তুলে ধরে স্বতন্ত্র এ সংসদ সদস্য বলেন, আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধিই হইলো। তার আগে দেখলাম কয়েক কিলোমিটারজুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত চালকরা দাঁড়িয়ে আছে তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নেই।

তিনি আরো বলেন, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে ৭টায় মার্কেট বন্ধ করে দেওয়া। এটা চমৎকার সিদ্ধান্ত; তবে মনে রাখতে হবে কেনাকাটা সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। শুনলাম অফিসও নাকি সপ্তাহে চারদিন হবে।

জ্বালানির যদি সংকট না থাকে তবে লম্বা লাইন কেন- এমন প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, তাহলে দোকানপাট সন্ধ্যায় বন্ধ কেন? এই প্রশ্নগুলো কিন্তু ওঠে। মন্ত্রীরা যখন কথা বলেন তখন মনে হয় দেশে কোনো সংকট নেই। উনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে কতদিনের অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত আছে। এটা দিয়ে কতদিন চলতে পারবে। পাম্পগুলো কেন পর্যাপ্ত তেল পায় না।

এসি/আপ্র/১৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
১১ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকার অভিজাত এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দ...

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে - এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দে...

রুমিনের বক্তব্য ঘিরে সংসদে ব্যাপক হট্টগোল
১০ সেপ্টেম্বর ২০২৬

রুমিনের বক্তব্য ঘিরে সংসদে ব্যাপক হট্টগোল

বিএনপির সরকারের অতীত কর্মকাণ্ড ও বিভিন্ন সংকটের সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্...

নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না: রিজভী
০৯ সেপ্টেম্বর ২০২৬

নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না: রিজভী

দেশের অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে