গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

শীতে হাতের ত্বক নরম রাখার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৪৭ এএম ২০২৬
শীতে হাতের ত্বক নরম রাখার সহজ উপায়
ছবি

ছবি সংগৃহীত

মুখের ত্বকের মতো হাতের ত্বকেরও যত্নের প্রয়োজন। ধুলো-ময়লা, ধোয়ার কাজ, ঠাণ্ডা-গরমের প্রভাব সবই হাতের ত্বক শুষ্ক ও রুক্ষ করে তোলে। তবে কিছু সহজ ঘরোয়া উপায় অবলম্বন করলে হাতের ত্বক নরম, মসৃণ এবং উজ্জ্বল রাখা সম্ভব।

লেবু ও মধু প্যাক
লেবু শুষ্ক ও কুঁচকে যাওয়া ত্বক নরম করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করে। মধু হাতের ত্বককে হাইড্রেটেড রাখে। লেবুর রস ৩ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, বেকিং সোডা ১ চা চামচ। এগুলো ভালোভাবে মিশিয়ে হাতের তালুতে মাখুন। ২০ মিনিট শুকানোর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে হাতের ত্বক মসৃণ ও কোমল হয়ে যাবে। এছাড়া কনুই, হাঁটু ও পায়ের গোড়ালির দাগ দূর করতে লেবু বা লেবুর রসের সঙ্গে চালের গুড়ো মিশিয়ে লাগানো যায়।

খসখসে হাতের ত্বক নরম করতে দই এবং বেসনের মিশ্রণ খুবই কার্যকর। দই ত্বক মোলায়েম করে আর বেসন ত্বককে উজ্জ্বলতা দেয়। এক বাটিতে নিন ৪ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ দই ভালোভাবে মিশিয়ে হাতে লাগান। ১৫ মিনিট পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

টমেটো ত্বককে সতেজ রাখে, কিন্তু একা ব্যবহার করলে পুরো কার্যকরী হয় না। তাই লেবুর রস ও সামান্য গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। প্যাকটি হাতের তালুতে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে হাতের ত্বক নরম ও উজ্জ্বল হবে।

এসি/আপ্র/০৩/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

স্মার্টফোনের কারণে চোখে যেসব সমস্যা হতে পারে
০৪ জানুয়ারি ২০২৬

স্মার্টফোনের কারণে চোখে যেসব সমস্যা হতে পারে

কাজ, যোগাযোগ, বিনোদন, এমনবী স্বাস্থ্য ট্র্যাকিংয়ের জন্যও স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনে নির্বিঘ্ন...

শীতে কেন আঙুর খাবেন
০৪ জানুয়ারি ২০২৬

শীতে কেন আঙুর খাবেন

শীতে যত উপকারী খাবার আছে তার মধ্যে আঙুর অন্যতম। ছোট্ট এই মিষ্টি স্বাদের ফল খেতে নিশ্চয়ই আপনি বেশ পছন...

ফ্যাটি লিভারের সমস্যায় ৩ প্রাকৃতিক পানীয়
১৮ ডিসেম্বর ২০২৫

ফ্যাটি লিভারের সমস্যায় ৩ প্রাকৃতিক পানীয়

ফ্যাটি লিভার এমন একটি রোগ যা বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে সমস্যায় ফেলে। যদিও ৯০-১০০% অ্যালকোহল ব্যবহার...

শীতকালে ইবাদতের সুযোগ বেশী হয়
১৫ ডিসেম্বর ২০২৫

শীতকালে ইবাদতের সুযোগ বেশী হয়

মুসনাদে আহমদে আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হয়েছে রাসুল (সা.) বলেছেন, ‘শীতকাল মুমিনের বসন্তকাল।’...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে