গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:২১ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৪৩ এএম ২০২৬
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত
ছবি

শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল -ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। বাংলাদেশ সফররত উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সমন্বয়ে প্রতিনিধি দলটির এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসেন সার্জিও গোর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে বিশেষ বিমানে প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছায়। পরে দুপুর ২টার পর তাঁরা উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান।

সেখানে প্রতিনিধি দলটি জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন করে। পরে ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশ ৮ ডব্লিউ এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন তাঁরা।

এ ছাড়া মার্কিন প্রতিনিধি দল রেড ক্রিসেন্ট পরিচালিত একটি হাসপাতাল এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করে।

পরিদর্শনকালে মার্কিন অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় সার্জিও গোর ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সূত্র জানায়, বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সহায়তা, ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পরিদর্শনের সময় মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গা কমিউনিটির কয়েকজন নেতার সঙ্গেও কথা বলেন। তাঁরা রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, সংকট ও প্রয়োজনীয়তার বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন।

মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে, বিশেষ দূতের এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করবে।
সানা/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই