গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিল্লিতে বাংলাদেশের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:১০ এএম ২০২৬
দিল্লিতে বাংলাদেশের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান
ছবি

মো. সাইদুর রহমান

ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের নতুন প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মো. সাইদুর রহমান। তিনি দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (২০ জুলাই) এক প্রজ্ঞাপনে জানায়, অন্য সব পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য সাইদুর রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাইদুর রহমান সাংবাদিকতা শুরু করেন দৈনিক দিনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে। পরে তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন এবং দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

জুলাই আন্দোলনের পর পদোন্নতি পেয়ে তিনি দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। রাজনৈতিক ও নির্বাচন বিষয়ক সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তিনি সাংবাদিক সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে বিগত অন্তর্বর্তী সরকার সাংবাদিক ফয়সাল মাহমুদকে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছিল। পরবর্তী সময়ে বিএনপির নির্বাচনী জয়ের পর গত ১৫ ফেব্রুয়ারি তার চুক্তি বাতিল করা হয়।

সানা/ডিসি/আপ্র/২০/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান...

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য  কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্...

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে